Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

৩ দিনের মেয়েকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল! ৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার সদ্যোজাত

বাঁচার কথাই হয়তো ছিল না তার। কিন্তু যাকে রাখে হরি, তাকে মারে কে?

৩ দিনের মেয়েকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল! ৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার সদ্যোজাত

শেষ আপডেট: 13 December 2023 10:56

দ্য ওয়াল ব্যুরো: গ্রামের প্রান্তে পরিত্যক্ত কুয়ো। তার মধ্যে থেকেই ভেসে আসছে শিশুর কান্নার ক্ষীণ আওয়াজ। শুনতে পেয়েই ছুটে গিয়েছিলেন গ্রামবাসীরা। দেখা যায়, ২০ ফুট গভীর কুয়োর ভিতরে কেউ ফেলে দিয়ে গেছে সদ্যোজাত শিশুকন্যাকে। বাঁচার কথাই হয়তো ছিল না তার। কিন্তু যাকে রাখে হরি, তাকে মারে কে? ৪০ জনেরও বেশি দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও চিকিৎসকদের দলের অক্লান্ত পরিশ্রমে ৮ ঘণ্টার চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার করা হল একরত্তি মেয়েকে। 

ঘটনাটি ওড়িশার সম্বলপুরের লারিপালি গ্রামের। মাত্র ২-৩ দিন বয়সি শিশুটিকে সম্ভবত তার বাড়ির লোকজনই ফেলে দিয়ে গিয়েছিল ওই পরিত্যক্ত কুয়োতে। তার কান্না শুনতে পেয়ে গ্রামবাসীরাই খবর দেন থানায়। তারপরেই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। শিশুটি প্রায় ২০ ফুট গভীরতায় আটকে ছিল। তিনটি খননকারী যন্ত্রের সাহায্যে কুয়োর সমান্তরালে একই গভীরতার গর্ত খনন করা হয়। লোহার পাইপ কেটে শিশুটিকে উদ্ধার করতে বৈদ্যুতিক কাটার ব্যবহার করা হয়।

উদ্ধারকাজে চিকিৎসকদের একটি দলও মোতায়েন করা হয়েছিল। শিশুটিকে অক্সিজেন ও যাবতীয় চিকিৎসা সহায়তা দিয়ে সুস্থ রেখেছিলেন তাঁরাই। কুয়োর ভিতর তাপমাত্রা ঠিক রাখতে ফিলামেন্ট বাল্ব জ্বালিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করার পরেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং তারপর তাকে বিমানে করে উড়িয়ে বুরলার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ডাক্তারদের একটি বিশেষ দল সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করেন। 

আপাতত শিশুটি সুস্থই রয়েছে বলে জানা গেছে। 

সম্বলপুরের পুলিশ সুপার মুকেশ কুমার ভামু জানিয়েছেন, শিশুকন্যাটিকে কে বা কারা ওই কুয়োয় ফেলে দিয়ে গিয়েছিল তাদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হবে।


```