Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

জম্মু-কাশ্মীরে রাজৌরির সেনা ক্যাম্পে হামলা, কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ ৫ জঙ্গি

কুলগামে অভিযানের মাঝেই রাজৌরি জেলায় সেনা ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা। 

জম্মু-কাশ্মীরে রাজৌরির সেনা ক্যাম্পে হামলা, কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ ৫ জঙ্গি

ন্মু-কাশ্মীরে দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ

শেষ আপডেট: 7 July 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: জন্মু-কাশ্মীরে দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ। গত কয়েকদিন ধরে উত্তপ্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের কুলগামে জোড়া এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৫ জঙ্গির। প্রাণ হারিয়েছেন ২ জন জওয়ানও। এদিকে কুলগামে অভিযানের মাঝেই রাজৌরি জেলায় সেনা ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেনা ক্যাম্পের কাছে গুলি চালানোর খবর পাওয়া গিয়েছে। জঙ্গিরা মাঞ্জাকোটের ওই সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালানোর ছক কষে বলে প্রাথমিক অনুমান সেনা আধিকারিকদের। সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে আহত হয় এক জওয়ান।

গত কয়েকদিন ধরে গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার পায় সেনা আধিকারিকরা। সেই সূত্র ধরে কুলগাম জেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেনা ও পুলিশ বাহিনী। শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান শুরু হয়। যার মধ্যে প্রথমে মোদেরগাম গ্রামে সিআরপিএফ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ পৌঁছতেই তাদের উপর জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। 

এরপর রাতভর জঙ্গি নিকেশ অভিযান চলতে থাকে। জঙ্গিরা যে বাড়িতে জঙ্গি লুকিয়েছিল, তা ইতিমধ্যে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সকালে ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এক জঙ্গির দেহ। দু'পক্ষের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন একজন প্যারা ট্রুপার।

অন্যদিকে, কুলগামের ফ্রিসাল এলাকাতেও গুলির সংঘর্ষে ৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। আহত হন আরও এক সেনা। ওই এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনা দলের। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। 


```