Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

Pahalgam: সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে শনিবার পর্যন্ত ১৭৫ জনকে আটক করা হল অনন্তনাগে

সীমান্ত এলাকায় পহেলগাম হামলার সঙ্গে যুক্ত সন্দেহে কিছু জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে শনিবার পর্যন্ত ১৭৫ জনকে আটক করা হয়েছে অনন্তনাগে।

Pahalgam: সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে শনিবার পর্যন্ত ১৭৫ জনকে আটক করা হল অনন্তনাগে

শেষ আপডেট: 26 April 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে কাশ্মীরের বিভিন্ন যায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সীমান্ত এলাকায় পহেলগাম হামলার সঙ্গে যুক্ত সন্দেহে কিছু জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে শনিবার পর্যন্ত ১৭৫ জনকে আটক করা হয়েছে অনন্তনাগে (Anantnag)।

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের (Kashmir) বৈসরণ উপত্যকায় লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও রয়েছেন, বাকি ২৫ জন ভারতের ১৪টি রাজ্যের বাসিন্দা। বাংলার তিন জন।

সরকার ইতিমধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, ইন্দাস জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। সামরিক প্রতিক্রিয়াও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, অতীতে এহেন হামলার ঘটনার তথা উরি ও পুলওয়ামা হামলার পর সার্জিকাল স্ট্রাইক ও বিমান হানার মাধ্যমে জবাব দিয়েছিল ভারত।

অন্যদিকে পহেলগাম জঙ্গি হানার তীব্র নিন্দা করে পরোক্ষে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এর আগে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস ভারত-পাকিস্তানকে এই অবস্থায় চরম সংযম দেখানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সরাসরি ভারতকে পহেলগাম হামলার পর দোষী, চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে। নিরাপত্তা পরিষদের এই বার্তায় পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে সাংঘাতিক চাপে পড়ে গিয়েছে।


```