Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এবার বিহারে চুরির অভিযোগে নাবালককে বেধড়ক মার, হাত-পা বেঁধে ফেলে রাখা হল রেললাইনে

এবার বিহারে এক নাবালককে চুরির অভিযোগে নির্মমভাবে মারধর করা হয়।

এবার বিহারে চুরির অভিযোগে নাবালককে বেধড়ক মার, হাত-পা বেঁধে ফেলে রাখা হল রেললাইনে

বিহারে এক নাবালককে মারধরের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হয় রেললাইনে

শেষ আপডেট: 15 July 2024 07:38

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে গণপিটুনির খবর শিরোনামে উঠে এসেছে। কখনও চোর সন্দেহে, আবার কখনও নিছক গুজবের ভিত্তিতেই উত্তেজিত জনতার বেধড়ক মারধরের শিকার হয়েছেন নিরপরাধরাও। প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। নৃশংসতার আরও এক দৃশ্য এবার সামনে এল। তবে এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গ নয়, পড়শি রাজ্য বিহার।

এবার বিহারে এক নাবালককে চুরির অভিযোগে নির্মমভাবে মারধর করা হয়। এমনকী ১২ বছর বয়সী ওই কিশোরকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয় রেললাইনে। ঘটনাটি বিহারের বেগুসরাইয়ের।

জানা গেছে, মুদি দোকান থেকে ওই নাবালক কিছু জিনিস চুরি করেছে, এই সন্দেহেই কয়েকজন ব্যক্তি মিলে তাকে ব্যাপক মারধর করে। এরপর নাবালককে লখমিনিয়া রেলস্টেশনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হাত-পা বেঁধে রেললাইনে উপর ফেলে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আক্রান্ত নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে হয়। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন রোশন কুমার, জয় রাম চৌধুরি, রাহুল কুমার। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক নাবালক রেললাইনে উপুড় হয়ে শুয়ে রয়েছে, তাঁর হাত-পা বাঁধা। সামনেই লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। যা দেখে রীতি আঁতকে উঠেছেন নেটাগরিকরা।


```