Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ছাদের পাশে হাই টেনশন তারে আটকে ছটফট করছেন তরুণ, আনন্দপুরে বীভৎস দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: ছাদের পাশেই হাই টেনশন তার (High Tension Wire)। মঙ্গলবার বিকেলে ছাদে আগাছা পরিষ্কার করতে উঠে সেই তারেই হাত লেগে যায় তরুণের। এরপর তারে আটকে ছটফট করতে (Electrocuted) থাকেন তিনি। হাই ভোল্টেজ তার থেকে তরুণকে নামাতে সাহসও পায়নি

ছাদের পাশে হাই টেনশন তারে আটকে ছটফট করছেন তরুণ, আনন্দপুরে বীভৎস দৃশ্য

শেষ আপডেট: 9 August 2023 03:27

দ্য ওয়াল ব্যুরো: ছাদের পাশেই হাই টেনশন তার (High Tension Wire)। মঙ্গলবার বিকেলে ছাদে আগাছা পরিষ্কার করতে উঠে সেই তারেই হাত লেগে যায় তরুণের। এরপর তারে আটকে ছটফট করতে (Electrocuted) থাকেন তিনি। হাই ভোল্টেজ তার থেকে তরুণকে নামাতে সাহসও পায়নি কেউ। আনন্দপুরে ই এম বাইপাস লাগোয়া মার্টিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। আতঙ্কিত বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা তরুণকে কোনওরকমে নামিয়ে আনেন। দগ্ধ অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন তিনি।

পুলিশ জানিয়েছে, তরুণের নাম নাজিবুল শেখ। ক্যানিংয়ের কাছে জীবনতলার বনমালীপুরের বাসিন্দা নাজিবুল পেশায় শ্রমিক। জলের পাইপ সারানোর কাজ করেন তিনি। গতকাল বিকেলে একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন নাজিবুল। ছাদে উঠে আগাছা পরিষ্কারের সময়েই হাই ভোল্টেজ তারে হাত লেগে যায় তাঁর। তারপর তারের সঙ্গে আটকেই ঝুলতে থাকেন তিনি। আশপাশের বাড়ির লোকজন তরুণের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন। সকলে দেখেন বীভৎস দৃশ্য। তারের সঙ্গে আটকে ছটফট করছেন (Electrocuted) এক তরুণ। হাই টেনশন তারের সঙ্গে তাঁর শরীরটা লেগে আছে। হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তার থেকে তরুণকে উদ্ধার করা অসম্ভব দেখে এলাকার লোকজনই খবর দেন বিদ্যুৎ দফতরে। খবর যায় পুলিশে। বদ্যুৎ দফতরের কর্মীরা এসে তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: নির্মীয়মাণ লিফট থেকে পড়ে মৃত্যু শ্রমিকের, চন্দননগরের মাল্টিপ্লেক্সে বড় দুর্ঘটনা

কসবায় রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার সাব স্টেশনের হাই-টেনশন লাইনে ছোঁয়া লেগেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা বলছেন, হাই টেনশন তারগুলো বাড়ির গা ঘেঁষে গিয়েছে। খুবই বিপজ্জনকভাবে থাকে সেগুলো। এর আগেও একটি বাচ্চা বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মারা গিয়েছিল। তবে বিদ্যুৎ দফতরের দাবি, হাই ভোল্টেজ তারগুলো যে উচ্চতায় থাকা দরকার, সেভাবেই ছিল। কিন্তু নিয়ম না মেনেই বাড়িগুলির উচ্চতা বাড়ানো হয়েছে। বহুতলগুলির বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুরসভার বক্তব্য, কোনও বেআইনি নির্মাণ হয়নি এলাকায়। যে বাড়িগুলোর গা ঘেঁষে হাই টেনশন তার গেছে সেগুলো অনেক পুরনো। তবে গোটা পরিস্থিতিই খতিয়ে দেখা হচ্ছে।


```