Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সাতসকালে বাইকের উপর দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ যুবকের, চলছে তল্লাশি, বালি ব্রিজে শোরগোল

নিখোঁজ যুবকের খোঁজে চলছে তল্লাশি।

সাতসকালে বাইকের উপর দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ যুবকের, চলছে তল্লাশি, বালি ব্রিজে শোরগোল

বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন যুবক

শেষ আপডেট: 24 April 2024 09:59

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। ব্রিজে বাইকের উপর দাঁড়িয়ে আচমকাই ঝাঁপ মারেন তিনি। নিখোঁজ যুবকের খোঁজে চলছে তল্লাশি।

প্রতিদিনই হাওড়ার বালি ব্রিজে প্রাতঃভ্রমণ করেন অনেকে। এদিন প্রাতঃভ্রমণের সময়ে ওই যুবককে বাইক দাঁড় করিয়ে বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। কিন্তু এই সবের মধ্যেই ঘটে যায় বিপত্তি। আচমকাই বাইকের উপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক। এই ঘটনায় সাতসকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিঁখোজ যুবকের নাম অজিত সাউ। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। আমর্হাস্ট স্ট্রিটের অজিত এদিন সকালে বালি ব্রিজের উপর বাইক নিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলেন। যেহেতু অনেকেই বালি ব্রিজের উপর বসে থাকেন, সময় কাটান তাই ওই যুবককে দেখে প্রাথমিকভাবে কারোর সন্দেহ হয়নি। কিন্তু খানিকক্ষণের মধ্যে সকালের শান্ত পরিবেশ বদলে যায়।

আচমকা এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। এরপর দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়।

এক প্রাতঃভ্রমণকারী জানিয়েছেন, ওই যুবক বাইকের পর বসেছিলেন। মনমরা হয়েছিলেন তিনি। তবে এমন কাণ্ড যে ঘটতে চলেছে তা ঘটনাস্থলে কেউই আঁচ করতে পারেননি। নিঁখোজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।


```