
শেষ আপডেট: 17 August 2023 03:38
দ্য ওয়াল ব্যুরো: মোহিত কুমারের (Wrestler Mohit Kumar) হাত ধরে অনূর্ধ্ব ২০ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় (youth world champion) সোনা পেল ভারত। মোহিত এককথায় বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ৬১ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতে নিয়েছেন। উল্লেখ্য, এবছর বিশ্ব কুস্তির আসর বসেছে জর্ডনে (Jordan)।
এই বিশ্ব আসরে এটাই ভারতের প্রথম পদক প্রাপ্তি। তাও আবার সোনা দিয়ে অভিযান শুরু হল ভারতীয় দলের। মোহিত যে সোনা পেতে পারে, সেটি আন্দাজ পাওয়া গিয়েছিল। তিনি এর আগে এশীয় স্তরেও যথেষ্ট ভাল ফল করেছিলেন।
মোহিত এই নিয়ে চতুর্থ কুস্তিগির, যিনি বিশ্ব যুব মঞ্চে সোনা পেলেন। এর আগে ভারতের পালবিন্দার চিমা (২০০১), রমেশ কুমার (২০০১), দীপক পুনিয়া (২০১৯) ও মহিলাদের মধ্যে আন্তিম পাঙ্গাল শেষ বছরে সোনা জেতেন।
একটা সময় ০-৬ পিছিয়ে ছিলেন তিনি। সেই কঠিন অবস্থা থেকে মোহিত খেলা জেতেন ৯-৮ ব্যবধানে। বলা জেতে পারে, মোহিতের খেলা দেখে সবাই মোহিত হয়ে গেছেন।
সব থেকে বড় বিষয় হল, এ বছর ভারতীয় এই কুস্তিগির মোট ১৩টি ম্যাচে ১৩টিই জিতেছেন। মোহিত এই নিয়ে চলতি বছরে দুটি সোনা, দুটি রূপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন।
বিশ্ব তিরন্দাজিতে ভারতের মেয়েদের জয়জয়কার, তিন কন্যাকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর