Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের ৬ কোটি ডোজ আনব, সেরামের পরে অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি ওয়াকহার্টের

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা ভ্যাকসিন ভারতে তৈরি করছে পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই ভ্যাকসিনের ভারতীয় ব্র্যান্ড কোভিশিল্ড যার দ্বিতীয় ও তৃতীয় স্তরের ট্রায়াল শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। অক্সফোর্ডের ভ্যাকিসন পর্যাপ্ত প

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের ৬ কোটি ডোজ আনব, সেরামের পরে অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি ওয়াকহার্টের

শেষ আপডেট: 3 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা ভ্যাকসিন ভারতে তৈরি করছে পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই ভ্যাকসিনের ভারতীয় ব্র্যান্ড কোভিশিল্ড যার দ্বিতীয় ও তৃতীয় স্তরের ট্রায়াল শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। অক্সফোর্ডের ভ্যাকিসন পর্যাপ্ত পরিমাণে ভারতের প্রতিটি কোণায় পৌঁছে দিতে এবার অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করল আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি ওয়াকহার্ট। ওয়াকহার্ট লিমিটেড আন্তর্জাতিক ফার্মা কোম্পানি যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বইতে। এই সংস্থার ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে ব্রিটেন, আয়ারল্যান্ড ও ফ্রান্সে। রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ভিয়েতনাম, ফিলিপিন্স, নাইজেরিয়ায় এই সংস্থার তৈরি ভ্যাকসিনের বিশাল বাজার রয়েছে। ওয়াকহার্টের চেয়ারম্যান হাবিল খোরাকিওয়ালা বলেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিনের কয়েক কোটি ডোজ তৈরির জন্য ব্রিটেন সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। কোম্পানির সিপি ফার্মাসিউটিক্যালের ইউনিটে ভ্যাকসিনের ডোজ তৈরি শুরু হয়ে গেছে। ব্রিটেনের জেন্নার ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে ডিএনএ ভেক্টর ভ্যাকসিন ChAdOx1 nCoV-19 ক্যানডিডেট ডিজাইন করেছে অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। কোভিড ভ্যাকসিন গবেষণায় অক্সফোর্ডের হাত ধরেছে ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের ফর্মুলাতেই কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছে সেরাম। ওয়াকহার্টের চেয়ারম্যান বলেছেন, “ব্রিটেন সরকারের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা গর্বিত। কয়েক মাসের মধ্যে ভ্যাকসিনের ৬ কোটি ডোজ চলে আসবে ভারতে।”তাঁর বক্তব্য, ব্রিটেনে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। মানুষের শরীরে সুরক্ষার সব দিক খতিয়ে দেখেই এই ভ্যাকসিনের ট্রায়াল করা হয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ইতিবাচক। অক্সফোর্ড জানিয়েছে, এই ভ্যাকসিনের ডোজে অন্তত ৯০% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বি-কোষের পাশাপাশি টি-কোষও সক্রিয় হয়েছে। অ্যাকটিভ ইমিউন সিস্টেম গড়ে উঠেছে মানুষের শরীরে। তাই অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের রিপোর্টের উপর ভিত্তি করেই ভ্যাকসিনের ডোজ তৈরি করা হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ব্রাজিলে। লেমানন ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাজিলে করোনার হটস্পট সাও পাওলো ও রিও ডি জেনিরোতে মোট ৩০০০ জনকে দেওয়া হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন। তার মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সাও পাওলোতে ২০০০ জন ও রিও ডি জেনিরোতে হাজার জনকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাতে অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। অক্সফোর্ডের ডিএনএ ভেক্টর ভ্যাকসিন তৈরি করতে চলেছে রাশিয়াও। অক্সফোর্ডের ভ্যাকসিন ক্যানডিডেট নিজেদের সংস্থায় তৈরি করার জন্য অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করেছে রাশিয়ার আর-ফার্ম। বোর্ড চেয়ারম্যান অ্যালেক্সে রেপিক বলেছেন, অক্সফোর্ডের তৈরি ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) ভেক্টর ভ্যাকসিনের ফর্মুলাতেই কোভিড ভ্যাকসিন তৈরি করবে তাদের সংস্থা। এই ভ্যাকসিন তৈরির তত্ত্বাবধানে থাকবে অ্যাস্ট্রজেনেকা ও অক্সফোর্ডের সারা গিলবার্টের টিম।

```