Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

অনুব্রত কি ফিরেই জেলা সভাপতি, খাঁচার বাঘকে আর সিংহাসন দেবেন অভিষেক?

গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে টানা ২৫ মাস তিহাড়ে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তিনি জামিন পেয়েছেন।

অনুব্রত কি ফিরেই জেলা সভাপতি, খাঁচার বাঘকে আর সিংহাসন দেবেন অভিষেক?

অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 21 September 2024 15:02

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে টানা ২৫ মাস তিহাড়ে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তিনি জামিন পেয়েছেন। তার পরই জেলার নেতারা বিক্ষিপ্ত ভাবে বলতে শুরু করেছেন, ‘খাঁচার বাঘ’ আসছেন। সিউড়ি, বোলপুর, নানুরের ইতি উতি অকাল বসন্ত। হাওয়ায় সবুজ আবির উড়ছে। মাংস ভাত খাওয়া হচ্ছে পাড়ায় পাড়ায়। ঢাক, বাতাসা, কালা ঝঙ্কার তাসায় উৎসব উৎসব পরিবেশ। 

‘খাঁচার বাঘ’ উপাধির পেটেন্ট ফিরহাদ হাকিমের। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে তৃণমূলের জেলা সংগঠনের মনোবল চাঙ্গা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে পাঠিয়েছিলেন। তিনিই গিয়ে বলেছিলেন, অনুব্রত মণ্ডল হলেন খাঁচার বাঘ। সে এখন খাঁচায় তাই শিয়ালরা লাফালাফি করছে। বাঘ যেদিন বেরিয়ে আসবে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে! 

ফিরহাদ হাকিম শিয়াল বলতে যাদের ইঙ্গিত করতে চেয়েছিলেন, লোকসভা ভোটে তারা বীরভূমে দাঁড়াতে পারেনি। অনুব্রতহীন জেলায় বিজেপি জব্বর কামড় দিতে চেয়েছিল। কিন্তু জেলায় লোকসভার দুটি আসনেই ডাহা হেরেছে। 

এখন কৌতূহলের বিষয় হল, এহেন অনুব্রত বীরভূমে ফেরার পর তাঁকে কি ফের দলের জেলা সভাপতি করা হবে। ফের কি বীরভূমের অবিসংবাদিত নেতা হয়ে উঠবেন কিংবদন্তী ‘কেষ্ট দা’। আরও বড় কথা হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাতে রাজি হবেন? 

মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুব্রতর উপর আস্থাশীল তা তিনি বারবার বুঝিয়েছেন। অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর গত দু’বছরে বীরভূমে কাউকে জেলা সভাপতি করা হয়নি। ৬ জনের একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তার একটা কারণ হল, বিকল্প মুখের অভাব। দ্বিতীয় কারণ, অবশ্যই দলে গোষ্ঠী কোন্দল। অনুব্রত বাদ দিয়ে বাকি যাঁরা মুরুব্বি রয়েছেন, তাঁদের মধ্যে আপাত বনিবনা থাকলেও রেষারেষির চোরাস্রোত প্রবল বলে সূত্রের দাবি। 

কিন্তু পর্যবেক্ষকদের মতে, এখন প্রশ্ন দুটো। এক গত ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শুদ্ধিকরণের প্রস্তাব দিয়েছিলেন। স্বজনপোষণ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার কথা বলা হয়েছিল। অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনও প্রমানিত নয়। কিন্তু এও ঠিক, চাল কল, ডাল কল, জমি, জমা, প্রতিপত্তি, লটারি, সায়গল হোসেন মায় গোটা ব্যাপারটা প্রশ্নের উর্ধ্বেও নয়। একদা মাছ ব্যবসায়ীর এত সম্পত্তি ও আয়ের উৎস্য নিয়ে সন্দেহের পরিবেশ রয়েছে। সেই সঙ্গে রয়েছে গরু ও কয়লা সংক্রান্ত অমীমাংসিত কিছু প্রশ্ন। তা ছাড়া অনুব্রতর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগের তালিকাও লম্বা।


```