Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

জওহরলাল নেহরুর বুকপকেটে গোলাপ কেন, গোলাপ দিবসে জানিয়ে দিল কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন্স ডের আগে গোটা এক সপ্তাহ ধরে চলে এরকমই প্রেমের নানা রকম ভাবপ্রকাশের দিন। কোনও দিন সেটা গোলাপ, তো কোনও দিন আলিঙ্গন, কোনও দিন আবার চুম্বন। সে ভাবেই গত কালই সদ্য পেরিয়েছে গোলাপ দিবস। আর সেই দিন উপলক্ষেই সোশ্যাল মি

জওহরলাল নেহরুর বুকপকেটে গোলাপ কেন, গোলাপ দিবসে জানিয়ে দিল কংগ্রেস

শেষ আপডেট: 8 February 2019 09:26

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন্স ডের আগে গোটা এক সপ্তাহ ধরে চলে এরকমই প্রেমের নানা রকম ভাবপ্রকাশের দিন। কোনও দিন সেটা গোলাপ, তো কোনও দিন আলিঙ্গন, কোনও দিন আবার চুম্বন। সে ভাবেই গত কালই সদ্য পেরিয়েছে গোলাপ দিবস। আর সেই দিন উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নেটিজেনদের মন জিতে নিয়েছে কংগ্রেস। তারা পোস্ট করে জানিয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কেন সব সময়ে জ্যাকেটে গোলাপ গুঁজে রাখতেন। জওহরলাল নেহেরুর যত ছবি দেখা যায়, তার মধ্যে প্রায় সব ক'টিতেই তাঁর জ্যাকেটে একটি গোলাপ দেখা যায়। কিন্তু এর কারণ কী? অনেকেই বলেন লাল গোলাপ নেহেরুর প্রিয় ফুল বলেই নিজের কাছে রাখতেন সব সময়। এত দিন এমনটাই জানা ছিল অনেকেরই। কিন্তু ইন্সটাগ্রামে জওহরলাল নেহেরুর একটি ছবি পোস্ট করেছে কংগ্রেস। রোজ় ডে উপলক্ষে পোস্ট করা ওই ছবিতেও দেখা যায়, নেহেরুর জ্যাকেটে লাল গোলাপ ফুল গুঁজে রাখা আছে। সেই ছবির সঙ্গে, ওই ফুল রাখার আসল কারণও ব্যখ্যা করেছে কংগ্রেস। জানিয়েছে, ১৯৩৮ সালে মারা যান জওহরলাল নেহেরুর স্ত্রী কমলা নেহেরু। প্রয়াত স্ত্রী কমলা নেহেরুর স্মৃতিতেই জওহরলাল সব সময় তাঁর কোটে গোলাপ ফুল রাখতেন। ওই ইনস্টাগ্রাম পোস্টে কংগ্রেস লিখেছে, “জওহরলাল নেহেরু তাঁর স্ত্রী কমলা নেহেরুর স্মৃতিতেই বুকে একটি গোলাপ রাখতেন। ১৯৩৮ সালে দীর্ঘ রোগভোগের পরে মারা যান কমলা নেহেরু।” দেখে নিন সেই পোস্ট। https://www.instagram.com/p/Btk1uaLl2Wj/?utm_source=ig_embed পুরনো এই ছবি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষ ছবিটি লাইক করেন। কমেন্টও করেন অনেকে। প্রায় সকলেই ওই পোস্টে নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
তবে কংগ্রেস যে এই প্রথম যে স্মৃতির অ্যালবাম খুঁড়ে পুরনো ছবি বার করেছে, তা নয়। এর আগেও অন্য একটি পুরনো ছবি তারা শেয়ার করেছে। সোনিয়া গান্ধীর দু'টি পুরনো ছবি শেয়ার করে কংগ্রেস লিখেছিল, ‘রাজীব গান্ধীর ক্যামেরায় সোনিয়া গান্ধী।'
দেখুন সেই দু'টি ছবি।
https://www.instagram.com/p/BrmutwOF63Y/?utm_source=ig_web_copy_link জানুয়ারিতে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক অভিষেকের এক দিন পরেই কংগ্রেস আরও একটি পুরনো, সাদা কালো ছবি প্রকাশ করে। ছবিতে নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধীর সঙ্গে খেলতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। দেখুন সেই ছবি। https://www.instagram.com/p/BtAtyNCFUy_/ কিন্তু এ সব ছবিকে ছাপিয়ে গিয়েছে জওহরলাল নেহেরুর ছবি এবং তাঁর গোলাপ প্রীতির রহস্য। অনেকেই বলছেন, কংগ্রেস গোলাপ দিবসের সেরা পোস্টটা করেছে।

```