Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গুন্ডাদের হাত থেকে আমাদের বাঁচাতে চেষ্টা করেনি দিল্লি পুলিশ, ক্ষোভ কেজরিওয়ালের

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির সিগনেচার ব্রিজ উদ্বোধন নিয়ে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিল রবিবার।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে দিল্লি সরকারের নেতা-মন্ত্রীদের বাঁচানোর চেষ্টাই করেনি। তাঁর প্রশ্ন,

গুন্ডাদের হাত থেকে আমাদের বাঁচাতে চেষ্টা করেনি দিল্লি পুলিশ, ক্ষোভ কেজরিওয়ালের

শেষ আপডেট: 5 November 2018 19:26

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির সিগনেচার ব্রিজ উদ্বোধন নিয়ে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিল রবিবার।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে দিল্লি সরকারের নেতা-মন্ত্রীদের বাঁচানোর চেষ্টাই করেনি। তাঁর প্রশ্ন, এই পুলিশের ওপরে কি দিল্লির মন্ত্রী বা সরকারি আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে? সিগনেচার ব্রিজ উদ্বোধনের সময় স্থানীয় বিজেপি সাংসদ মনোজ তেওয়ারি ঘটনাস্থলে হাজির হন। তাঁর অভিযোগ, এলাকার জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। [caption id="attachment_49334" align="alignleft" width="300"] সিগনেচার ব্রিজ[/caption] পরে ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশ তাঁকে ঘিরে বার করে দিচ্ছে। তিনি পুলিশকে ঘুষি মারছেন। আর একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, তিনি পুলিশকে হুমকি দিচ্ছেন, কারা আমার গায়ে হাত দিয়েছে, সবাইকে চিনে রেখেছি। তাঁকে বার করে দেওয়ার পরে বিজেপি সমর্থকরা গোলমাল শুরু করেন। অভিযোগ, কেজরিওয়াল যখন মঞ্চে ভাষণ দিচ্ছেন, তারা বোতল ছুঁড়ে মেরেছিল। কেজরিওয়াল পরে বলেন, ব্যাপারটা খুবই উদ্বেগের।পুলিশ দিল্লির মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের গুন্ডাদের হাত থেকে বাঁচানোর চেষ্টাই করেনি। পুলিশকে ঘুষি মারার পরে মনোজ তিওয়ারির বিরুদ্ধে মামলা করা উচিত ছিল।  কিন্তু তা করা হয়নি। অন্যদিকে মনোজ তেওয়ারি বলেছেন, আপের ব্যবহার অত্যন্ত নিন্দনীয়।  তারা আমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে।  

```