Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

জেল হেফাজতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

গত ৪ জুন ডেবরায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ।

জেল হেফাজতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 19 June 2024 12:56

দ্য ওয়াল ব্যুরো: জেল হেফাজতে থাকাকালীন এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সেনা হাসপাতাল বা কেন্দ্রীয় হাসপাতালে করার আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা। বুধবার দুপুর দু'টোয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার শুনানি হবে।

এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে ( এক্স হ্যান্ডেলে) বড় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, "এই মৃত্যু পুলিশের বর্বরতার নির্দশন। পুলিশ বলছে, ও নাকি মাটিতে পড়ে মারা গেছে! আইনের যাঁরা রক্ষক, মানুষ তাঁদের আর বিশ্বাস করতে পারছেন না।"

মৃত পুলিশ কর্মীর নাম সঞ্জয় বেরা (৪২)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার পুুরুষোত্তম এলাকায়।

গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই ডেবরায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। মেদিনীপুর জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। ফের অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের।

জেল কর্তৃপক্ষর দাবি, মাটিতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন সঞ্জয়। মৃত্যুর ঘটনা সামনে আসতে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা। দুপুুরে হাইকোর্টে মামলার শুনানি হবে।


```