Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

কৃষি বিল নিয়ে বিরোধ, ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত বাদল

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার মোদী সরকার কৃষি নিয়ে তিনটি বিল লোকসভায় পেশ করে। কেন্দ্রে এনডিএ সরকারের অন্যতম শরিক অকালি দল আগে ওই বিলগুলি সমর্থন করেছিল। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা সেগুলির তীব্র বিরোধিতা করেছেন। তখন অবস্থান বদল করেছে অকাল

কৃষি বিল নিয়ে বিরোধ, ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত বাদল

শেষ আপডেট: 17 September 2020 15:05

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার মোদী সরকার কৃষি নিয়ে তিনটি বিল লোকসভায় পেশ করে। কেন্দ্রে এনডিএ সরকারের অন্যতম শরিক অকালি দল আগে ওই বিলগুলি সমর্থন করেছিল। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা সেগুলির তীব্র বিরোধিতা করেছেন। তখন অবস্থান বদল করেছে অকালি দলও। ওই বিলগুলির বিরোধিতা করে বৃহস্পতিবার অকালি দলের মন্ত্রী হরসিমরত কাউর বাদল ইস্তফা দিয়েছেন। তিনি আর মন্ত্রী না থাকলেও অকালি দল সরকারকে সমর্থন করবে বলে জানিয়েছে। কিন্তু একইসঙ্গে তারা কেন্দ্রীয় সরকারের 'কৃষকবিরোধী নীতির' বিরোধিতাও করে যাবে। বিজেপির দাবি, তিনটি বিলের মাধ্যমে কৃষিক্ষেত্রে বড় ধরনের সংস্কার করা সম্ভব হবে। অন্যদিকে অকালিরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানায়, বিল নিয়ে কৃষকদের আপত্তির কথা বিবেচনা করা হোক। কিন্তু বিজেপি সেই আর্জিতে কান দেয়নি। অকালি দল জানিয়েছে, তারা সংসদে ওই বিলগুলির বিরুদ্ধে ভোট দেবে। গত বুধবার বিজেপি সভাপতি জে পি নড্ডা দাবি করেন, সরকার যে তিনটি বিল এনেছে, তা কৃষকদের শস্যের ভাল দাম পেতে সহায়তা করবে। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে নড্ডা বলেন, কৃষকদের কল্যাণের কথা মাথায় রেখেই মোদী সরকার তিনটি বিল পেশ করেছে। ওই বিলগুলির মধ্যে আছে 'দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল', 'দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল' এবং 'দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল।' কংগ্রেস শুরু থেকেই তিনটি বিলের বিরোধিতা করে আসছে। নড্ডা বলেন, তারা স্রেফ রাজনীতি করতে চায়। বিরোধীদের নির্বাচনী ইস্তেহারেও বলা হয়েছিল, তারা ক্ষমতায় এলে এই ধরনের বিল আনা হবে। এখন বিজেপি ওই বিলগুলি আনছে দেখে তারা বিরোধিতা করছে।

```