Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ইডি দফতরে আনিসুর রহমান, রেশন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেগঙ্গার তৃণমূল নেতার

বেশ কিছু নথি নিয়ে বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে যান দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর ও তাঁর ভাই আলিফ নুর।

ইডি দফতরে আনিসুর রহমান, রেশন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেগঙ্গার তৃণমূল নেতার

আনিসুর রহমান

শেষ আপডেট: 1 August 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো: ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল নেতা আনিসুর রহমান। বেশ কিছু নথি নিয়ে বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে যান দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর ও তাঁর ভাই আলিফ নুর। রেশন দুর্নীতি মামলায় তাঁদের তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। সেই সূত্রে ওই মামলায় ধৃত বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুরকেও সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। একইসঙ্গে বাকিবুরের আত্মীয় আলিফ নুর যিনি আবার আনিসুরের ভাই তাঁকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহেই তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আনিসুর এবং আলিফ। উল্লেখ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বারিক বিশ্বাসকে তলব করেছে ইডি। 

এদিন সিজিও কমপ্লেক্সে আনিসুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কোনও ব্যবসার মধ্যে ছিলাম না। আমি রাজনীতি করি। রাজনীতি বুঝি।” তাঁকে জ্যোতিপ্রিয় মল্লিক, বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করা হলে তিনি সেসব প্রশ্ন এড়িয়ে যান।

দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান। পিজি হাই টেক রাইসমিলের মালিক আলিফ নুর মুকুল ও আনিসুর রহমানের গ্যারাজে রাখা গাড়ি সার্চ করেছে ইডি। মূলত গাড়ি কার নামে রয়েছে? গাড়ি কেনার খরচ কীভাবে এসেছে, সেই গাড়ির খরচ দুর্নীতির টাকায় মেটানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

যেখানে তল্লাশি চলেছে, সেখানে একাধিক ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তাতে লেখা ‘অন ডিউটি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লায়ার্স’। অর্থাৎ রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের সঙ্গে এই রাইস মিলের যোগের একটা সম্ভাবনা জোরাল হয়েছে।

গত মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার তিন জায়গায় ইডির অভিযান চলেছে। ২০ থেকে ২১ ঘণ্টা বসিরহাট, বারাসত, রাজারহাটের একাধিক অফিস, ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক নথি হাতে এসেছে বলে দাবি ইডির। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা ও সোনার বিস্কুট। সেসবের উৎস জানতে চান তদন্তকারীরা। সেই সূত্রে আনিসুর, আলিফ ও বারিক বিশ্বাসকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


```