Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দলবিরোধী কাজের অভিযোগ, ওয়েবকুপার দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল

দল বিরোধী কাজের অভিযোগে দলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল।

 দলবিরোধী কাজের অভিযোগ, ওয়েবকুপার দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 December 2024 20:37

দ্য ওয়াল ব্যুরো: দল বিরোধী কাজের অভিযোগে দলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল। এরা হলেন- মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার। 

মণিশঙ্কর তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি পদে ছিলেন। আর তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি পদে ছিলেন প্রীতম হালদার।

এদিন এক বিবৃতিতে তাদের দলের সমস্ত পদ থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন শিক্ষা সেলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। পরে এ ব্যাপারে টুইট করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।

 

লোকসভা ভোটে বিপুল জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'গেম চেঞ্জার দাদা' হিসেবে পোস্টারও দিতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি আরজি কর কাণ্ডের সময় যখন সাংসদ পদ থেকে জহর সরকার ইস্তফা দেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে আরও বলিষ্ঠ করতে অভিষেককে মন্ত্রিসভায় আনার জন্য প্রকাশ্যে সরব হতে দেখা গিয়েছিল এই মণিশঙ্করকে।

দলীয় সূত্রের খবর, এছাড়াও মণিশঙ্করের বিরুদ্ধে একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। দলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারের বিরুদ্ধেও গুচ্ছগুচ্ছ অভিযোগ ছিল। 

শিক্ষা সেলের এই দুই শীর্ষ নেতার পাশাপাশি এদিন দলের রাজ্য যুব সম্পাদকের পদ থেকে তরুণ তেওয়ারিকেও বহিষ্কার করা হয়েছে। দলের তরফে যুব সভানেত্রী সায়নী ঘোষ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।


```