Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

নার্সিংহোমে চিকিৎসককে হুমকি! ভিডিও ভাইরাল হতেই বিজেপি নেতা কৌস্তভকে নিশানা পার্থ ভৌমিকের

ডক্টরস ডে'তে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল। 

নার্সিংহোমে চিকিৎসককে হুমকি! ভিডিও ভাইরাল হতেই বিজেপি নেতা কৌস্তভকে নিশানা পার্থ ভৌমিকের

শেষ আপডেট: 3 July 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডক্টরস ডে'তে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল। সেই ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, নার্সিংহোম চত্বরে চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন কৌস্তভ বাগচী। রোগীর পরিবারের পক্ষে তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সেই ঘটনায় চিকিৎসা প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক অমৃত ঘোষ। রাজ্যের চিকিৎসক সংগঠনের পক্ষ থেকেও মুখ্যসচিবকে লিখিতভাবে জানানো হয়েছে বিষয়টি।

ঘটনার পরদিনই নার্সিংহোমে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। চিকিৎসকের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “চিকিৎসকদের হেনস্থা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

ডক্টরস ডে-র দিন এমন ঘটনা ঘিরে ক্ষুব্ধ চিকিৎসক মহল। পরিস্থিতি খতিয়ে দেখতে নার্সিংহোমে যান প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তাঁরা জানান, গোটা বিষয়টি রিপোর্ট আকারে তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে পাঠানো হবে।


```