
ফাইল ছবি।
শেষ আপডেট: 10 December 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে পর্যন্ত চিকিৎসার জন্য কলকাতা-সহ ভারতই ছিল বাংলাদেশিদের অন্যতম ভরসার জায়গা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতার পরিবর্তে থাইল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশিরা।
বাংলাদেশিদের তরফে এও দাবি করা হচ্ছে, খরচের বিশেষ ফারাক নেই। তাই আগামী দিনে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার পরিবর্তে পাকাপাকিভাবে তাঁরা থাইল্যান্ডে যাবেন।
ভারতের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ২৫ লাখ বাংলাদেশি চিকিৎসার কারণে কলকাতা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে আসেন। ফলে চিকিৎসাগত দিক থেকে বাংলাদেশিদের কাছ থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা আয় হত ভারতের।
এখন দুই দেশের গোলমালের জেরে সেই লাভের গুড় খেয়ে যাচ্ছে ভিন দেশ!
বস্তুত, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা নির্যাতনের প্রতিবাদে কলকাতা-সর পশ্চিমবঙ্গের একাধিক জেলার হাসপাতাল, হোটেল মালিকরা বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে ভিসাও।
এহেন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে থাইল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের বক্তব্য, ভারতের চেয়ে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ কম খরচে একই চিকিৎসা পরিষেবা মিলছে থাইল্যান্ডে।