Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী হামলার ছক কষছে জাকির মুসার জঙ্গি সংগঠন

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে বড়সড় আত্মঘাতী হামলার ছক কষছে জাকির মুসার জঙ্গি সংগঠন। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই হামলা করার জন্য নিজের দল গাজওয়াত উল হিন্দ-এ বেশ কিছু নতুন নিয়োগও করেছে মুসা। জানা গিয়েছে, পাঞ্জাব এবং জম্মু

পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী হামলার ছক কষছে জাকির মুসার জঙ্গি সংগঠন

শেষ আপডেট: 21 July 2018 04:21

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে বড়সড় আত্মঘাতী হামলার ছক কষছে জাকির মুসার জঙ্গি সংগঠন। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই হামলা করার জন্য নিজের দল গাজওয়াত উল হিন্দ-এ বেশ কিছু নতুন নিয়োগও করেছে মুসা। জানা গিয়েছে, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে পুলিশ কর্মী এবং বিভিন্ন সরকারি দফতরকেই নিজেদের হামলার টার্গেট বানাতে চলেছে জাকির মুসা ওরফে জাকির রশিদ ভট্ট। নিজের ডেপুটি রেহানকে সঙ্গে নিয়েই এই হামলার প্ল্যান তৈরি করছে মুসা। গোয়েন্দা সংস্থার মতে ইতিমধ্যেই সম্ভবত রেহান পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে তাদের টার্গেট করা এলাকাগুলোতে রেইকি করে এসেছে। অনুমান, তাদের মূল লক্ষ্য বিভিন্ন সরকারি অফিস এবং পুলিশের চেকপোস্টে হামলা চালানো। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের আগে কিংবা পরে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদও হামলা চালাতে পারে এ দেশে। এ বিষয়ে অনেক আগেই সতর্কবার্তা দিয়েছে গোয়ান্দা সংস্থা। আর এর মধ্যেই প্রকাশ্যে এল মুসার আত্মঘাতী হামলার খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই উপত্যকায় দলের লোক পাঠিয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। জম্মু ও কাশ্মীরের তরুণদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করাই এদের মূল লক্ষ্য। ঠিক একই ভাবে উপত্যকায় দলের লোক পাঠিয়ে দিয়েছে জাকির মুসাও। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। দিল্লির পাশপাশি পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরকেও মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।  

```