Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বাড়িতে নজরবন্দি থাকবেন সুশীল, স্ত্রী অসুস্থ, জামিনে মুক্তি পেলেন নামী কুস্তিগির

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রায় এক বছরের মাথায় জেল থেকে জামিনে মুক্তি (Interim Bail) পেলেন অলিম্পিয়ান নামী কুস্তিগির সুশীল কুমার (Sushil Kumar)। ২০২১ সালের মে মাসে সাগর ধনকরকে খুন করার অভিযোগে সুশীলকে গ্রেফতার করা হয়। তিনি বহুদিন লুক

বাড়িতে নজরবন্দি থাকবেন সুশীল, স্ত্রী অসুস্থ, জামিনে মুক্তি পেলেন নামী কুস্তিগির

শেষ আপডেট: 5 November 2022 09:41

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রায় এক বছরের মাথায় জেল থেকে জামিনে মুক্তি (Interim Bail) পেলেন অলিম্পিয়ান নামী কুস্তিগির সুশীল কুমার (Sushil Kumar)।

২০২১ সালের মে মাসে সাগর ধনকরকে খুন করার অভিযোগে সুশীলকে গ্রেফতার করা হয়। তিনি বহুদিন লুকিয়ে ছিলেন। সুশীলের বিরুদ্ধে চার্জশিট গঠনও করা হয়।

সম্পত্তি দখল নিয়েই সাগরের সঙ্গে ঝামেলা ছিল সুশীলের। আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

সুশীল বহুদিন ধরে জামিনের আবেদন জানিয়ে এসেছেন। তাতে বরফ গলেনি। কিন্তু সুশীলের স্ত্রী শাবি অসুস্থ। দুই সন্তানকে দেখভালের জন্য বাবার প্রয়োজন। তাই সুশীলকে ছেড়ে দেওয়া হলেও তিনি দিল্লি ছেড়ে যেতে পারবেন না। বরং বাড়িতে নজরবন্দিতে থাকবেন তিনি। দুই নিরাপত্তা কর্মী তাকে চোখে চোখে রাখবেন। সুশীলের মতো নামী কুস্তিগির এতদিন ধরে জেলে থাকাও বড় বিষয়। ওই ঘটনায় তদন্ত চলছে।

ভারত-জিম্বাবোয়ে ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি! ভেস্তে গেলে কি রোহিতরা যেতে পারবেন সেমিফাইনাল


```