Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিবিসি'র তথ্যচিত্র: নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, এপ্রিল পর্যন্ত নির্দেশ বহাল

দ্য ওয়াল ব্যুরো: বিবিসির তথ্যচিত্রর (BBC documentary) উপর কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে (central government) তিন সপ্তাহ সময় দিয়েছে।

বিবিসি'র তথ্যচিত্র: নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, এপ্রিল পর্যন্ত নির্দেশ বহাল

শেষ আপডেট: 3 February 2023 08:47

দ্য ওয়াল ব্যুরো: বিবিসির তথ্যচিত্রর (BBC documentary) উপর কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে (central government) তিন সপ্তাহ সময় দিয়েছে। তিন সপ্তাহের মধ্যে ভারত সরকারকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তির কপি এবং সেটি জারি করার ব্যাখ্যা আদালতে পেশ করতে হবে। এই মামলা সর্বোচ্চ আদালত ফের শুনবে এপ্রিলে।

'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন', বিবিসির এই তথ্যচিত্র ভারতে দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সাংবাদিক এন রাম, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁরা নির্দেশ প্রত্যাহারে কেন্দ্রকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন। আদালত স্থগিতাদেশ দেয়নি। ফলে নিষেধাজ্ঞা বহাল থাকল।

২০০২ সালে গুজরাতে দাঙ্গা, হিংসা এবং সে রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্ক আগেই চরম আকার নিয়েছে। এই আবহে ব্রিটিশ ওই সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ করার দাবি জানিয়েও মামলা হয়েছে।

বিবিসি-র তৈরি বিতর্কিত ওই তথ্যচিত্র ভারতে পাকাপাকিভাবে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে ‘হিন্দু সেনা’ নামে একটি সংগঠন। ওই সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত এবং বীরেন্দ্রকুমার সিংহের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।

কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির প্রধান বিষ্ণু গুপ্তের বক্তব্য, বিবিসি এই দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

কিছু দিন আগেই কেন্দ্রের তরফে বিবিসি-র তথ্যচিত্রের লিঙ্ক সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। পাশাপাশি, আইটি রুলস ২০২১-এর জরুরি ক্ষমতা প্রয়োগ করে ৫০টির মতো টুইট তুলে নেওয়ার জন্যও কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়।

শিক্ষকদের বকেয়া মেটানো হয়নি কেন? সরকারকে সতর্ক করলেন বিচারপতি


```