Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

কেরলের সেই সাংবাদিকের জামিন মামলা দিয়ে আজ যাত্রা শুরু প্রধান বিচারপতি ললিতের

দ্য ওয়াল ব্যুরো: দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে আজ সোমবার থেকে কাজ শুরু করবেন বিচারপতি (Judge) উদয় উমেশ ললিত (Uday Umesh lalit)। শনিবার ওই পদে শপথ নিয়েছেন তিনি। সেদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) সাপ্তাহিক ছুটি থাকায় আজই প্রথম প্

কেরলের সেই সাংবাদিকের জামিন মামলা দিয়ে আজ যাত্রা শুরু প্রধান বিচারপতি ললিতের

শেষ আপডেট: 29 August 2022 04:06

দ্য ওয়াল ব্যুরো: দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে আজ সোমবার থেকে কাজ শুরু করবেন বিচারপতি (Judge) উদয় উমেশ ললিত (Uday Umesh lalit)। শনিবার ওই পদে শপথ নিয়েছেন তিনি। সেদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) সাপ্তাহিক ছুটি থাকায় আজই প্রথম প্রধান বিচারপতির কক্ষে শুনানি (Hearing) শুরু করবেন তিনি।

প্রথম দিন প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় ও একাধিক রাজ্য সরকারের বিরুদ্ধে গুচ্ছ মামলা শুনবে। তারমধ্যে প্রথমেই আছে কেরলের (Kerala) সাংবাদিক (Journalist) সিদ্দিক কাপ্পানের (Siddique Kappan) জামিনের (Bail) আবেদন।

প্রায় দু বছর উত্তরপ্রদেশের জেলে বন্দি এই ফ্রিল্যান্স সাংবাদিক। হাতরাশের ধর্ষনের ঘটনা কভার করতে যাওয়ার পথে যোগী আদিত্যনাথের পুলিশ তাঁকে আটকায়। উত্তরপ্রদেশের পুলিশের অভিযোগ সাংবাদিকের পরিচয় নিয়ে সিদ্দিক অন্য উদ্দেশে হাতরাশ যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

গতমাসেও এলাহাবাদ হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়।

কেরলের এই সাংবাদিকের জামিনের জন্য লড়াই করছেন মানবাধিকার কর্মী গৌতম নাভলাখার।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা তালিকা অনুযায়ী বিচারপতি ললিত সোমবার বিচারপতি এস রবীন্দ্র ভাটের সঙ্গে এক নম্বর আদালতে বসবেন।

ওই বেঞ্চই আজ এলগার পরিষদ-মাওবাদী লিঙ্কের মামলায় অভিযুক্ত মানবাধিকার কর্মী নভলাখারের দায়ের করা একটি আপিলেরও শুনানি করবে। বোম্বে হাইকোর্টের তিনি আবেদন করেছিলেন তাঁকে বাড়িতে বন্দি রাখা হোক। তিনি অসুস্থ। কিন্তু হাইকোর্ট তাঁকে জেলেই রাখার নির্দেশ বলবৎ রাখে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

প্রধান বিচারপতি ললিতের বেঞ্চ বেশ কয়েকটি জনস্বার্থের মামলাও আজ শুনবে।

মোদীর আর হিন্দুত্বের বাজনা বাজানোর দরকার পড়ছে না


```