Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

গরমের ছুটিতে উত্তরবঙ্গে যাওয়ার বাড়তি ট্রেন, কবে-কখন ছাড়বে? জানুন

গরমে উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় পর্যটকদের।

গরমের ছুটিতে উত্তরবঙ্গে যাওয়ার বাড়তি ট্রেন, কবে-কখন ছাড়বে? জানুন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 May 2024 21:06

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে একটানা গরমের পর বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিলেছে বটে। তবে সে তো সাময়িক! গরমের দাপট এখনও বাকি, তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর গরম পড়লেই মনটা যেন কেমন পাহাড় পাহাড় করে। হাতে অল্প সময় কিংবা বাজেটের মধ্যে ঘুরতে হলে কাছেপিঠের পাহাড় মানেই তো মন টানে উত্তরবঙ্গে। কিন্তু গরমে উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় পর্যটকদের।

ইতিমধ্যে স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। একে আবহাওয়া গরম, তার ওপর সামনেই লোকসভা নির্বাচন। এমন এক পরিবেশে অনেকেরই ঘরে মন টিকছে না। ফাঁকতালে পৌঁছে যেতে ইচ্ছে করছে কোনও পাহাড়ের কোলে বা ডুয়ার্সের ঘন জঙ্গলে। টিকিটের সমস্যা মিটিয়ে এবার সেই সুযোগই করে দিচ্ছে রেল। গরমে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন পর্যটনে যাত্রীর চাপ সামাল দিতে ১৫ মে থেকে জুন মাস পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া-এনজেপির মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে। অনেকেই ট্যুর বাতিলও করে দিচ্ছেন। এই পরিস্থিতি সামাল দিতেই রেলের তরফে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শীতাতপনিয়ন্ত্রিত ১৫ কোচের চেয়ারকার ট্রেনটি প্রত্যেক বুধবার চলবে। সকাল ৫টা ৫৫ মিনিটি হাওড়া থেকে রওনা দেবে। যা দুপুর ১টা ২৫ মিনিট এনজেপি-তে পৌঁছবে। সেদিনই এনজেপি থেকে দুপুর ৩ টে ট্রেনটি রওনা দিয়ে হাওড়ায় পৌঁছবে রাত ১০ টা ৩৫ মিনিটে।

বিশেষ ট্রেনটি স্টপেজ দেবে বারসোই, মালদা টাউন এবং বোলপুরে। রেল সূত্রের খবর, বুধবার এনজেপি-হাওড়ার মধ্যে বন্দে ভারত চলে না। তাই সপ্তাহের তৃতীয় দিন ওই বিশেষ ট্রেনটিকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


```