Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

চার কলেজ পড়ুয়াকে অপহরণ করে অকথ্য যৌন-অত্যাচার, ভিডিও ভাইরাল, বিহারে ধৃত সাত

দ্য ওয়াল ব্যুরো: চার কলেজপড়ুয়াকে অপহরণ করে নিয়ে গিয়ে, তাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠল বিহারের বেগুসরাইয়ে। তাদের দিয়ে অস্বাভাবিক ভাবে যৌনতা করাতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার হয়েছে সাত জন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির ভিডিও

চার কলেজ পড়ুয়াকে অপহরণ করে অকথ্য যৌন-অত্যাচার, ভিডিও ভাইরাল, বিহারে ধৃত সাত

শেষ আপডেট: 28 October 2018 19:56

দ্য ওয়াল ব্যুরো: চার কলেজপড়ুয়াকে অপহরণ করে নিয়ে গিয়ে, তাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠল বিহারের বেগুসরাইয়ে। তাদের দিয়ে অস্বাভাবিক ভাবে যৌনতা করাতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার হয়েছে সাত জন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির ভিডিও কোনও ভাবে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার পরেই পুলিশ পদক্ষেপ করে। পোখারিয়া এলাকার কুশওয়া হস্টেলের চার পড়ুয়াকে কয়েক জন মিলে অপহরণ করেছিল বলে জেনেছে পুলিশ। তার পরে তাদের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। তাদের সব কিছু কেড়ে নেওয়া হয়, জোর করে জামাকাপড় খোলানো হয়। অভিযোগ, তাদের বাধ্য করা হয় পরস্পরের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে।
গোটা ঘটনার ভিডিও-ও করে রাখে এক অভিযুক্ত, এবং হুমকি দেয়, কাউকে জানালে ভিডিও ফাঁস করে দেওয়া হবেষ তাদের জোর করে মদও খাওয়ানো হয়। পড়ুয়াদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২১। দিনভর চলে এই নারকীয় অত্যাচার। যে কোনও ভাবেই হোক, ভিডিওটি ভইরাল হয়ে যায় এবং পুলিশের হাতে পৌঁছয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম গোলু কুমার, অজয় কুমার, বিনোদ কুমার, রাজা কুমার, রোহিত কুমার, গণেশ কুমার এবং রাহুল কুমার। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ওই চার কলেজ পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন।
 

```