Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

টেটের দিনই ব্রিগেডে বিজেপির গীতাপাঠ! পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালাবে সরকার

পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় পড়তে না হয় সেই জন্য অতিরিক্ত বাস চালানোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পরিবহণ দফতরকে বিষয়টি দেখার জন্য বলেন তিনি। 

টেটের দিনই ব্রিগেডে বিজেপির গীতাপাঠ! পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালাবে সরকার

শেষ আপডেট: 7 December 2023 17:03

দ্য ওয়াল ব্যুরো: ১০ ডিসেম্বর এবারের টেট হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে পরীক্ষা পিছিয়ে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্থির হয় আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে ২০২৩ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষা। ওইদিন পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় পড়তে না হয় সেই জন্য অতিরিক্ত বাস চালানোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পরিবহণ দফতরকে বিষয়টি দেখার জন্য বলেন তিনি। 

টেট পরীক্ষার আয়োজন নিয়ে সম্প্রতি নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যসচিব। সেদিনের বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। 

তবে বৈঠকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরীক্ষার দিন যান চলাচল নিয়েই। আশঙ্কার কারণ, ওই দিনই ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই অনুষ্ঠানে জেলা থেকে বহু মানুষ আসার কথা। ফলে চাপ বাড়বে কলকাতার যান চলাচলে। সেই কথা মাথায় রেখেই বাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এবারে টেট দেবেন লাখ তিনেকের বেশি পরীক্ষার্থী। তবে ২০২২ সালের থেকে এই সংখ্যাটা কিছুটা কম। পরীক্ষায় স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব‌্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে প্রশ্নপত্র ও উত্তরপত্রতেও (ওএমআর শিট) অনেক বদল আনা হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

একই দিনে টেট ও গীতাপাঠের অনুষ্ঠান হওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশৃঙ্খলা দেখা দেয় বিধানসভায়। বিরোধী দলনেতার অভিযোগ, সরকার গীতাপাঠের অনুষ্ঠান বানচাল করতেই একই দিনে টেট রেখেছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। অবিলম্বে বিধানসভায় এই বিষয়ে আলোচনা করার দাবি জানান তিনি। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দেন।


```