Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা, ৭ হাজারের বেশি শূন্যপদ

রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে ১ হাজার জনকে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার পঞ্চায়েত নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা।

সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা, ৭ হাজারের বেশি শূন্যপদ

শেষ আপডেট: 11 January 2024 17:29

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদে শীঘ্রই নিয়োগ হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে ১ হাজার জনকে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার পঞ্চায়েত নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট ৭ হাজার ২১৬ জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন।

রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানান, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালিপদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্যপদের সংখ্যা ৬ হাজার ৬৫২টি এবং ৫৬৪টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শিগগির ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তিও যে কোনওদিন প্রকাশ হতে পারে।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে মানস ভুঁইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং অরূপ বিশ্বাস।

শশী জানান, মেটিয়াবুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়ার জগদীশপুরে (এম‌এস‌এম‌ই আওতাধীন) ৩.৬ একর জায়গা জুড়ে নতুন হোসিয়ারি পার্ক গঠন করা হচ্ছে। এখানে নতুন ১৫টি শিল্প সংস্থা আসবে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রায় ১০ একর জায়গার ওপর একটি সিমেন্ট কারখানা তৈরি হচ্ছে।

বস্তির নামককরণ আগেই উত্তরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে এ বিষয়ে আরও এক প্রস্থ সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, আর বস্তি বলা যাবে না। উদ্বাস্তু কলোনিও বলা যাবে না। এখন থেকে নাম হল স্থায়ী ঠিকানা।

অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই উত্তরণ বা স্থায়ী ঠিকানায় যাঁরা রয়েছেন ইতিমধ্যে তাঁদের মধ্যে ৯৯ শতাংশ মানুষ পাট্টা পেয়েছেন। বাকি ১ শতাংশ মানুষের পারিবারিক কিছু সমস্যা থাকায় এখনও সেটা করা সম্ভব হয় নি। আমরা চেষ্টা করছি সেই সমস্যা মেটানোর।


```