Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

শ্যামসুন্দর জুয়েলার্সের নয়া উদ্যোগ, কলকাতার পুজো মণ্ডপে হাজির হচ্ছে খুদে দুর্গারা

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের সংক্রমণ কমতেই এবছর প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় বেশ চোখে পড়ার মতো। তবে সপ্তমীতে ত্রিধারা, দেশপ্রিয় পার্কের মতো ঐতিহ্যপূর্ণ পুজো (Puja) উৎসবে হাজির হবে দুর্গা অ্যান্ড ফ্রেন্ডসের দুর্গারা। যাদের বয়স ৬-১২ বছর।

শ্যামসুন্দর জুয়েলার্সের নয়া উদ্যোগ, কলকাতার পুজো মণ্ডপে হাজির হচ্ছে খুদে দুর্গারা

শেষ আপডেট: 13 October 2021 06:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের সংক্রমণ কমতেই এবছর প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় বেশ চোখে পড়ার মতো। তবে সপ্তমীতে ত্রিধারা, দেশপ্রিয় পার্কের মতো ঐতিহ্যপূর্ণ পুজো (Puja) উৎসবে হাজির হবে দুর্গা অ্যান্ড ফ্রেন্ডসের দুর্গারা। যাদের বয়স ৬-১২ বছর। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সংস্থা ১৫ জন শিশুকন্যাদের দায়িত্ব নিয়েছে। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি পাঠক্রম বহির্ভূত নানা ধরনের কার্যক্রমের মাধ্যমেও শিশু কন্যাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে এই সংস্থা উদ্যোগী। সংস্থার কর্ণধার রূপক সাহা মনে করেন যে এরা প্রত্যেকেই এক একজন দুর্গা। এদের মধ্যে কেউ পথশিশু, কেউ আবার পিতৃ-মাতৃহীন। এই শিশুরা মুকুন্দপুরে 'স্নেহা' নামে একটি ভাড়া বাড়িতে থাকে। তাদের দেখাশোনার দায়িত্ব শ্যামসুন্দর জুয়েলারি সংস্থার। গত আট বছর ধরেই এই জুয়েলারি সংস্থা ১৫ জন শিশু কন্যাদের নিয়ে গড়ে তুলেছে দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস। স্থানীয় স্কুলে এরা পড়াশোনা করে। প্রত্যেকেই প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এইসব শিশুকন্যার যাবতীয় দায়-দায়িত্ব নিয়ে নীরবে কাজ করে চলেছেন রূপক সাহারা। উদ্দেশ্য একটাই এই শিশুরা যেন আগামী দিনে পায়ের জমি শক্ত করতে পারে। মা দুর্গার কাছে কামনা একটাই, যেন এই শিশুরা আগামী দিনে নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচে। সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে তারা যেন বাস্তবের মা দুর্গা রূপে প্রতিষ্ঠিত হয়। মা দুর্গার আশীর্বাদে সেই শক্তি যেন তাদের মধ্যে চারিত হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```