Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

শঙ্কর আঢ্যর পরিবারকে তলব, ইডির অফিসে গেলেন মা-মেয়ে ও ভাইয়ের বউ

রেশন দুর্নীতিকাণ্ডে ইডির স্ক্যানারে শঙ্করের পরিবার। ইডি-র তলবে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন ধৃত তৃণমূল নেতার মা, মেয়ে ও তাঁর ভাইয়ের স্ত্রী। 

 শঙ্কর আঢ্যর পরিবারকে তলব, ইডির অফিসে গেলেন মা-মেয়ে ও ভাইয়ের বউ

শেষ আপডেট: 12 January 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো: ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এবার রেশন দুর্নীতিকাণ্ডে ইডির স্ক্যানারে শঙ্করের পরিবার। ইডি-র তলবে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন ধৃত তৃণমূল নেতার মা, মেয়ে ও তাঁর ভাইয়ের স্ত্রী। 

কেন্দ্রীয় এজেন্সির অনুমান, শুধু নিজে নন, সপরিবারে রেশন দুর্নীতিতে জড়িত ছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আর সেই কারণে তাঁর পরিবারকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর।  

কেন্দ্রীয় এজেন্সির দাবি, শঙ্কর আঢ্যর নিজের নামে যেমন রয়েছে এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেড, তেমনই তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্যর নামে রয়েছে অর্পণ ফোরেক্স প্রাইভেট লিমিটেড। এখানেই শেষ নয়, ছেলে, মেয়ে, মা এমনকী শ্যালকের নামেও রয়েছে একাধিক সংস্থা। আর এইসব সংস্থার মাধ্যমেই বাংলাদেশ ও দুবাইয়ে পরিবারের সদস্যদের নামে বিদেশে টাকা পাচারের কারবার চালাতেন বলে ইডি কর্তাদের দাবি। 

দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই ৯৫টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে। আদালতে জমা দেওয়া তালিকায় ইডির দাবি, ৬টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর ও তাঁর পরিবারের নামে, বাকি সব সংস্থাই ছিল ‘ভুয়ো নামে’। 

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর রেশন বণ্টন দুর্নীতির মামলার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বালু-বাকিবুরের মাঝেই নতুন সংযোজন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। গত শনিবার তিনি কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হন। ওইদিন তাঁকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়ছে বলে দাবি করেছে ইডি!


```