Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়াল

তাঁর কথায় মনের মেঘ কাটে, রেডিও জকি শ্রীমন্তী হেমব্রম আলো জ্বালেন জনজাতির মানুষদের ঘরে

তিনি কথা বলেন, তাঁরা বুঝে নেন বাস্তব। তিনি গান ধরেন, মেঘ কাটে মনের। তিনি পুঞ্চা ব্লকের আদিবাসী বধূ শ্রীমন্তী হেমব্রম।

তাঁর কথায় মনের মেঘ কাটে, রেডিও জকি শ্রীমন্তী হেমব্রম আলো জ্বালেন জনজাতির মানুষদের ঘরে

শেষ আপডেট: 8 March 2024 19:03

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: তিনি কথা বলেন, তাঁরা বুঝে নেন বাস্তব। তিনি গান ধরেন, মেঘ কাটে মনের। তাইতো তাঁর মুখের কথা আর গলার সুর শুনতে অধীর হয়ে থাকেন জনজাতি সম্প্রদায়ের মানুষজন। তিনি পুঞ্চা ব্লকের আদিবাসী বধূ শ্রীমন্তী হেমব্রম।   

প্রত্যন্ত এই এলাকার একটি কমিউনিটি রেডিও সেন্টারের জকি হিসেবে গত ১৫ বছর ধরে কাজ করে চলেছেন শ্রীমন্তী। কোনও সরকারি স্বীকৃতি জোটেনি। শিল্পী পরিচয়পত্র কিংবা ভাতাও পাননি। তবু নিজের সমাজের মানুষজনকে পারিপার্শ্বিক সম্পর্কে সচেতন করতে সকাল থেকে রাত পর্যন্ত রেডিও জকির কাজ করে চলেছেন। আন্তর্জাতিক নারী দিবসে দিনভর মেয়েদের কথা শোনালেন তিনি। সমাজ থেকে লব্ধ অভিজ্ঞতা ভাগ করে নিলেন সবার সঙ্গে।

পুরুলিয়ার পুঞ্চা ব্লকের নামো দুলেপাড়ার বাসিন্দা শ্রীমন্তী হেমব্রম। এক মেয়ে এবং স্বামীকে নিয়ে তার সংসার। ছোটবেলা থেকেই সাঁওতালি নাচ, গান, নাটকে পারদর্শী শ্রীমন্তী। ঘরভর্তি তার ঠাসা পুরস্কার। শ্রীমন্তীর স্বামীও সুলেখক। মেয়ে সাঁওতালি ভাষার নাটকে আলাদা জায়গা করে নিয়েছে। এমন পরিবারের বধূ শ্রীমন্তীও তাঁর সমাজের অতি পরিচিত মুখ। তাঁর দাবি, তিনিই দেশের একমাত্র আদিবাসী মহিলা যিনি রেডিও জকি। 

পুরুলিয়ার পুঞ্চার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজের এক প্রান্তে এই কমিউনিটি রেডিও সেন্টার। সেখানে গত ১৫ বছর ধরে রেডিও জকির কাজ করে চলেছেন তিনি। কখন শ্রোতাদের দাবি মেনে গান শোনাচ্ছেন, কখনও শ্রোতাদের নানা সমস্যার উত্তর দিচ্ছেন হাসিমুখে। বাংলাটাও সমানভাবে বলতে পারেন। বললেন, আদিবাসী মানুষজন যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন তার জন্যেও চেষ্টা করি। কথায় কথায় এই প্রকল্পগুলি সম্পর্কে তাঁদের জানিয়ে দেই। এভাবেই স্টুডিওতে বসেই নারীদিবসের ঘণ্টা-মিনিট কাটালেন। জানালেন, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে বেশ কয়েকবার শিল্পী ভাতা এবং শিল্পী পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন। কিন্তু পাননি। তাতে ক্ষোভ থাকলেও অবশ্য হতাশা নেই। নিজেকে প্রমাণ করতে করতেই এখনও এগোতে চান তিনি।


```