দ্য ওয়াল ব্যুরো: এখনও নানা বাধা, এখনও নানা কথা। সমলিঙ্গের সম্পর্ক বা প্রেম এখনও সহজ হয়ে ধরা দেয় না সমাজের সমস্ত স্তরে। বিয়ে তো অনেক দূরের কথা। তবে একইসঙ্গে এটাও ঠিক, যে গত কয়েক বছরে এই জগদ্দল গোঁড়ামি খানিকটা এগিয়েছে ভাঙার পথে। অনেক সমপ্রেমী মানুষই সাতরঙা ডানায় ভর করে সাহস করছেন আত্মপরিচয় তুলে ধরে সমাজে 'স্বাভাবিক' ভাবে বাঁচার।
https://www.facebook.com/photo.php?fbid=2648390795197880&set=pcb.2648392981864328&type=3&theater
কেরালার সমপ্রেমী যুগল নিবেদ অ্যান্টনি চুল্লিকাল এবং আবদুল রেহিম যেন সেই বাঁচারই আর এক উদাহরণ হয়ে উঠলেন। বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাই তার আগে সেরে নিলেন প্রি-ওয়েডিং ফোটোশ্যুট। তাঁদের সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনন্দন উপচে পড়েছে তাঁদের জন্য।
https://www.facebook.com/photo.php?fbid=2648391055197854&set=pcb.2648392981864328&type=3&theater
২৭ বছরের নিবেদ তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। তিনি বলছিলেন, "আমরা খুব স্বাভাবিক ভাবেই ফোটোশ্যুট করেছিলাম, যেমন আর পাঁচটা কাপল করেন। সেটা পোস্টও করি সোশ্যাল মিডিয়ায়। ভাবিনি, তা এমন ভাইরাল হবে। আমি পাবলিসিটি চাইনি, এই বার্তাটুকু দিতে চেয়েছিলাম, যে এমনটা খুবই স্বাভাবিক। সমপ্রেমে বিয়ে করা এবং তার আগে ফোটোশ্যুট করা।"
https://www.facebook.com/photo.php?fbid=2648391581864468&set=pcb.2648392981864328&type=3&theater
শুধু ফোটোশ্যুট নয়, বিয়ের সমস্ত রীতিনীতিই তাঁরা 'স্বাভাবিক' যুগলের মতো করে মেনেই করবেন। "হলদি, সঙ্গীত, মেহেন্দি-- এই সব কিছুর পরিকল্পনা আছে আমাদের। কারণ আমরা জানি, বিয়েতে এগুলোই হয়। সব বিয়েতেই হয়। বিয়ের সঙ্গে, প্রেমের সঙ্গে লিঙ্গের কোনও সম্পর্ক নেই।"-- বলেন উৎসাহী নিবেদ।
https://www.facebook.com/photo.php?fbid=2648392011864425&set=pcb.2648392981864328&type=3&theater
দু'দফায় প্রি-ওয়েডিং ফোটোশ্যুট করেন তাঁরা। প্রথমে ঘরের ভিতরে, পোষ্যদের সঙ্গে। তার পরে আবার বাইরে প্রকৃতির বাঝেও সুন্দর পোজ় দিয়ে ছবি তোলেন তাঁরা। ছবিগুলি পোস্ট করার পরেই সেগুলি ভাইরাল হতে শুরু করে। অভিনন্দনের জোয়ারে ভেসে যান তাঁরা।
https://www.facebook.com/photo.php?fbid=2648390595197900&set=pcb.2648392981864328&type=3&theater
"সমপ্রেমী যুগলের ছবিও অনিন্দ্যসুন্দর ও রোম্যান্টিক হতে পারে। এতে কোনও খারাপ কিছু নেই। ছবিগুলি পোস্ট করে এই বার্তাই দিতে চেয়েছিলাম আমরা।"-- বলেন নিবেদ। বছর ঘোরার আগেই বিয়ে সারবেন তাঁরা। কোনও একটা চার্চে খ্রিস্টান ধর্মমতেই বিয়ে করবেন। কিন্তু তার আগে পালন করবেন ভারতীয় সামাজিক বিয়ের সমস্ত রকম আচার।
https://www.facebook.com/photo.php?fbid=2648391838531109&set=pcb.2648392981864328&type=3&theater
নিবেদের কথায়, "আমরা আলাদা করে কোনও গুরুত্ব চাই না। কিন্তু এটা জানাতে চাই, আমাদের মতো যাঁরা আছেন, তাঁরা ঠিক যেমনটা ইচ্ছে তেমন ভাবেই উদযাপন করতে পারেন নিজেদের সম্পর্ক, প্রেম, বিয়ে।"