Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রবিবার টেট, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

রবিবার সকাল ১১টা থেকে শুরু হবে পরীক্ষা। জেনে নেওয়া যাক, এই পরীক্ষা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি।

রবিবার টেট, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

শেষ আপডেট: 23 December 2023 16:50

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাজ্যে এ বছরের প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বা টেট। ১০ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ১১টা থেকে শুরু হবে পরীক্ষা। জেনে নেওয়া যাক, এই পরীক্ষা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি।

রাজ্যের প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্যপদ পূরণের জন্যই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই গৌতম পাল ঘোষণা করেছিলেন, এবার থেকে প্রতি বছর টেট হবে। সেই মোতাবেক ২০২২ সালে ১১ ডিসেম্বর হয় টেট। যদিও এখনও সেই টেটের নিয়োগ হয়নি। আটকে আছে আইনি জটে। তার মধ্যেই এবারের টেট নেওয়া হচ্ছে!

এবারে রাজ্যে মোট ৭৭৩টি কেন্দ্রে নেওয়া হবে টেট। তার মধ্যে কলকাতায় ৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তা। স্বচ্ছতা বজায় রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। তাই এই পরীক্ষায় যাতে কোনও গাফিলতি না হয়, সেদিকেই নজর দেওয়া হয়েছে।

পরীক্ষা দিতে আসা প্রার্থীদের কাছে অবশ্যই বৈধ অ্যাডমিট কার্ড থাকতে হবে। বৈধ অ্যাডমিট না থাকলে সেই পরীক্ষার্থীকে বসতে দেওয়া হবে না পরীক্ষায়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কী কী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না? পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে, ভালভাবে চেক করা হবে। অতিরিক্ত কাগজের টুকরো, জ্যামিতি বক্স, মোবাইল ফোন, ক্যালকুলেটর, রাবার, স্কেল, লগ টেবিল, পেন্সিল বক্স নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এছাড়াও স্মার্ট ওয়াচ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট নিয়ে ঢোকা যাবে না। যদি পরীক্ষাকেন্দ্রের মধ্যে কারও কাছে এমন জিনিস পাওয়া যায়, তবে সঙ্গে সঙ্গে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।  

মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ ফরম্যাটেই হবে টেট। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না এই পরীক্ষায়। ৬০ বা তার বেশি নম্বর পেলেই সেই পরীক্ষার্থীকে টেট উত্তীর্ণ বলে ধরা হবে। তবে শুধু টেট পাশ করলেই হবে না, সেইসঙ্গে চাকরি পাওয়া যোগ্যতা অর্জনও করতে হবে। লিখিত পরীক্ষার পর হবে অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ। এইসব প্রক্রিয়ায় উত্তীর্ণ হলেই মিলবে প্রাথমিকে চাকরি।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি মেট্রো রেল চালানো হবে। এছাড়াও অতিরিক্ত লোকাল ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে, পূর্ব রেল।


```