
শেষ আপডেট: 15 January 2022 07:16
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল এই বছরের গেট পরীক্ষার অ্যাডমিট কার্ড। অনলাইনেই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
www.gate.iitkgp.ac.in এই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্নাতকের পর স্নাতকোত্তর পড়ার যোগ্যতা মূল্যায়ন করা হয় এই পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সম্পূর্ণ সময়সূচিও প্রকাশ করা হয়েছে আগেই। এবছর আইআইটি খড়গপুর এই পরীক্ষার আয়োজন করছে।
কীভাবে ডাউনলোড করবেন?
এবছর গেট পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের ৫, ৬ ও ১২, ১৩ তারিখ। অন্যদিকে, ৪ তারিখ ও ১১ তারিখ পরীক্ষা কেন্দ্র স্যানিটাইজেশনের কাজ করা হবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি নেওয়া হবে, যেমন সাইনবোর্ড বসানো, সুরক্ষাবিধির পোস্টার দেওয়া সহ প্রয়োজনীয় কাজ। এই দুইদিন পরীক্ষার্থীরা মনে করলে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে পারেন।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২:৩০টে থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত, দুই শিফটে পরীক্ষা আয়োজন করা হয়েছে। অন্যান্য বিষয়ের সঙ্গে দুইটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে এবার। জিওম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, অন্যান্য বিষয়ের সঙ্গে এই দুই বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হবে। এর ফলে ২৭টির জায়গায় ২৯ বিষয়ে ২০২২ সালের গেট পরীক্ষা নেওয়া হবে।