Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

দেড় লক্ষ টাকার খুচরো পয়সা নিয়ে আইফোন কিনতে ছুটলেন যুবক, তারপর…

দ্য ওয়াল ব্যুরো: আইফোন (iPhone) কেনার সখ ছিল দীর্ঘদিনের। তাই একটু একটু করে টাকা জমাচ্ছিলেন। লাখ দেড়েক টাকা জমে যেতেই সোজা অ্যাপল স্টোরে ছুটলেন যুবক। তারপর খুচরো পয়সা দিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকার আইফোন কিনে বাড়ি এলেন যুবক (iPhone 14 with coin

দেড় লক্ষ টাকার খুচরো পয়সা নিয়ে আইফোন কিনতে ছুটলেন যুবক, তারপর…

শেষ আপডেট: 20 December 2022 09:20

দ্য ওয়াল ব্যুরো: আইফোন (iPhone) কেনার সখ ছিল দীর্ঘদিনের। তাই একটু একটু করে টাকা জমাচ্ছিলেন। লাখ দেড়েক টাকা জমে যেতেই সোজা অ্যাপল স্টোরে ছুটলেন যুবক। তারপর খুচরো পয়সা দিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকার আইফোন কিনে বাড়ি এলেন যুবক (iPhone 14 with coins worth Rs 1.5 lakh)!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। কয়েন দিয়েই বহুমূল্য আইফোন-১৪ কিনে ফেলেছেন রাজস্থানের (Rajasthan) অমিত শর্মা। অমিত পেশায় একজন ইউটিউবার। 'Crazy XYZ' নামে একটি চ্যানেল রয়েছে তাঁর। সেই চ্যানেলে দোকানে যাওয়া থেকে শুরু করে বিপুল পরিমাণ খুচরোর বিনিময়ে আইফোন কেনার ভিডিও শেয়ার করেছেন অমিত, যা দেখে তাজ্জব নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক ব্যাগ এবং প্লাস্টিকের গামলায় খুচরো পয়সা নিয়ে বসে আছেন অমিত ও তাঁর বন্ধুরা। এরপর গাড়িতে করে একটি অ্যাপল স্টোরে যান সকলে। সেখানে মডেল দেখেশুনে পছন্দ করে একটি আইফোন ১৪ নেবেন বলে ঠিক করেন অমিত। পেমেন্ট নিয়ে কথা বলার সময় অমিত জানান, তিনি নগদে টাকা দেবেন। এরপরেই দেড় লক্ষ টাকার খুচরো দোকানের মেঝেতে ঢেলে দেন তাঁরা।

https://www.youtube.com/watch?v=pA1f__kYptg&t=143s

ঘটনা দেখে তাজ্জব হয়ে যান দোকানের কর্মীরা। কিছুতেই খুচরো পয়সা দিয়ে আইফোন বিক্রি করতে রাজি হচ্ছিলেন না তাঁরা। অমিত দোকানের এক কর্মীকে বলেন, ৮৪ হাজার টাকার খুচরো গুনে বুঝে নিয়ে বাকিটা তাঁকে ফেরত দিতে। এতেই খেপে ওঠেন ওই কর্মী। তিনি সাফ জানান, এই বিপুল পরিমাণ খুচরো তিনি গুনতে পারবেন না। সেই নিয়েই অমিত ও তাঁর বন্ধুদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের।

কাহানি মে ট্যুইস্ট আসে এরপর। স্টোরের কর্মীরা রেগে যাওয়ার পর শেষমেশ অমিত জানান, এই পুরোটাই একটা প্র্যাঙ্ক, অর্থাৎ মজা ছিল। আইফোন তিনি কিনবেন ঠিকই, তবে তা খুচরোর বিনিময়ে নয়। শেষ অবধি দেখা যায়, অনলাইনে টাকা দিয়েই আইফোনটি কিনে নেন অমিত।

পুরো ঘটনায় অত্যন্ত মজা পেয়েছেন নেটিজেনরা। আপলোড হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। ভিডিওটি লাইক করেছেন ৩ লক্ষেরও বেশি মানুষ।

যুবতীকে মদ খাইয়ে তিনদিন ধরে গণধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা দিয়ে পোড়ানো হল শরীর


```