Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

রাফায়েলের অডিও টেপ নিয়ে টুইট, তারপরেই মনোহর পরিকরের অফিসে রাহুল

দ্য ওয়াল ব্যুরো : সোমবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের কাছে রাফায়েল নিয়ে বিস্ফোরক তথ্য আছে। তিনি এখন প্রধানমন্ত্রীকেও ভয় পান না। তারপর মঙ্গলবারই গোয়ায় অসুস্থ পরিকরের সঙ্গে দেখা করলেন রাহুল। তিন

রাফায়েলের অডিও টেপ নিয়ে টুইট, তারপরেই মনোহর পরিকরের অফিসে রাহুল

শেষ আপডেট: 29 January 2019 10:59

দ্য ওয়াল ব্যুরো : সোমবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের কাছে রাফায়েল নিয়ে বিস্ফোরক তথ্য আছে। তিনি এখন প্রধানমন্ত্রীকেও ভয় পান না। তারপর মঙ্গলবারই গোয়ায় অসুস্থ পরিকরের সঙ্গে দেখা করলেন রাহুল। তিনি অবশ্য বলেছেন, ব্যক্তিগত কারণে গোয়ার মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিলেন। রাহুল এদিন টুইটারে লিখেছেন, আজ সকালে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের সঙ্গে দেখা করলাম। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। গোয়া কংগ্রেস বলেছে, রাহুল মুখ্যমন্ত্রীর সঙ্গে রাফায়েল চুক্তি নিয়ে কিছু আলোচনা করেননি। মনোহর পারিকর গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। কংগ্রেস বিধায়ক চন্দ্রকান্ত কাভলেকর বলেন, আমাদের সভাপতি ব্যক্তিগত কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আগামী মাসে তিনি ফের গোয়ায় আসতে পারেন। রাহুল ও তাঁর মা তথা কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী এখন গোয়ায় ছুটি কাটাচ্ছেন। সোমবার রাহুল ছত্তিসগড়ে গিয়ে এক জনসভায় ভাষণ দেন। তারপরে গোয়ায় ফিরে এসেছেন। মনোহর পরিকরের সঙ্গে দেখা করার পরে তিনি ফের গিয়েছেন কোচিতে। গোয়ার বিজেপি নেতা বিজয় সরদেশাই বলেন, রাহুল সৌজন্যের পরিচয় দিয়েছেন। তা থেকে স্থানীয় কংগ্রেসীদের শিক্ষা নেওয়া উচিত। তারা পরিকরকে এখনও বিরক্ত করছে। কিন্তু রাহুল তাঁর সঙ্গে দেখা করে কেবল স্বাস্থ্যের খবর নিয়েছেন। সোমবার রাহুল রাফায়েল চুক্তি নিয়ে বেশ কয়েকটি টুইট করেন। একটি টুইটে তিনি লিখেছেন, রাফায়েল নিয়ে গোয়া থেকে একটি অডিও টেপ প্রকাশিত হয়েছে ৩০ দিন আগে। কোনও এফআইআর হয়নি। কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। https://twitter.com/RahulGandhi/status/1089790170046582785 বিজেপি দাবি করেছে, ওই টেপ ভুয়ো। রাহুল একথা উড়িয়ে দিয়ে বলেন, টেপটি যে আসল সে বিষয়ে কোনও সন্দেহই নেই। মনোহর পরিকরের কাছে রাফায়েল নিয়ে বেশ কয়েকটি গোপন তথ্য আছে। এর ফলে খোদ প্রধানমন্ত্রীকেও তাঁর কথা শুনতে হচ্ছে। কংগ্রেসের দাবি, গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছিলেন, মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের কাছে রাফায়েল চুক্তি নিয়ে গোপন তথ্য আছে। চুক্তি সংক্রান্ত ফাইলগুলি তিনি রেখেছেন নিজের শোওয়ার ঘরে। সেই কথাগুলি কে বা কারা অডিও টেপে ধরে রেখে দেয়। কংগ্রেস বলেছে, ভারত যখন ৩৬ টি রাফায়েল জেট কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে তখন পরিকর ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। পরে তিনি গোয়ার মুখ্যমন্ত্রী হন। তিনি নাকি একদিন মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, আমাকে কেউ পদ থেকে সরাতে পারবে না। কারণ রাফায়েলের সব নথিপত্র আছে আমার ফ্ল্যাটে, আমার শোওয়ার ঘরে। বিজেপি অবশ্য দাবি করেছে, ওই অডিও টেপটি জাল।  

```