Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিবিসির মোদী তথ্যচিত্র: রাহুল বললেন, সত্য ঠিক বেরিয়ে আসে, এটাই এর বদ গুণ

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত দাঙ্গা (Gujarat riots) ও নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র (BBC documentary) সম্পর্কে অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কৌশলে নিন্দা করলেন তথ্যচিত্রটির প্রদর্শন আটকাতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্

বিবিসির মোদী তথ্যচিত্র: রাহুল বললেন, সত্য ঠিক বেরিয়ে আসে, এটাই এর বদ গুণ

শেষ আপডেট: 24 January 2023 11:51

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত দাঙ্গা (Gujarat riots) ও নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র (BBC documentary) সম্পর্কে অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কৌশলে নিন্দা করলেন তথ্যচিত্রটির প্রদর্শন আটকাতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের। বললেন, সত্য কখনও চাপা থাকে না। এর বদ গুণ হল এটা সর্বদা বাইরে বেরিয়ে আসে।

২০০২ এর গুজরাত দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকা এবং ভারতে মুসলিমদের অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে তথ্যচিত্রতে। আজ ভারতীয় সময় রাত ৯'টায় ব্রিটেনে রিলিজ করবে তথ্যচিত্রটির দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ আগেই রিলিজ হয়েছে।

তবে বিবিসি ভারতে রিলিজ করেনি সেটি। যদিও ইন্টারনেটের সুবাদে ভারতেও বহু লোক তথ্যচিত্রটি দেখেছেন। গত পরশু থেকে কেন্দ্রীয় সরকার সেটি দেখা, প্রদর্শন এবং শেয়ার করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নরেন্দ্র মোদী সরকারের বক্তব্য, তথ্যচিত্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য তৈরি হয়েছে।

সরকারের অবস্থানের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। জম্মু কাশ্মীরে রাহুল গান্ধী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, 'আপনারা নিশ্চয়ই আমাদের ধর্মগ্রন্থগুলি পড়েছেন। আপনি যদি ভাগবত গীতা বা উপনিষদ পড়েন, লক্ষ্য করবেন, সেখানে আছে, যে সত্য কখনও চাপা থাকে না।'

এরপরই কেন্দ্রীয় সরকারের নাম মুখে না এনেই কংগ্রেস নেতা আরও বলেন, 'আপনি কোনও কিছু নিষিদ্ধ করতে পারেন। আপনি প্রেসকে দমন করতে পারেন। আপনি প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি সিবিআই, ইডি সহ সমস্ত এজেন্সি ব্যবহার করতে পারেন। কিন্তু সত্য সত্যই।'

রাহুলের কথায়, ' সত্য সর্বদা উজ্জ্বল হয়। সত্যর বাইরে বেরিয়ে আসার বাজে অভ্যাস আছে। তাই কোনও ধরনের নিষেধাজ্ঞা, নিপীড়ন এবং ভয় দেখানো যাই হোক না কেন সত্যের প্রকাশ আটকানো যায় না।

২৮-এ রাজস্থানের গুজ্জর গড়ে মোদী, শচীনকে নিয়ে কি ‘হিমন্ত প্ল্যান’ বিজেপির


```