
শেষ আপডেট: 18 July 2023 18:32
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে মঙ্গলবার শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক। এই বৈঠক সেরে দিল্লি ফিরতে গিয়েই বিপত্তি। আচমকা জরুরি অবতরণ করা হয় রাহুল সনিয়ার বিমান। কথা ছিল ইন্ডিগোর বিমানে দিল্লি ফিরবেন মা-ছেলে। সেই বিমান ধরার আগে লাউঞ্জে একেবারে আর পাঁচজনের মতোই নিয়ম মেনে সিকিউরিটি চেকিং করালেন রাহুল গান্ধী (rahul gandhi at airport security checking)।
আগেও বিভিন্ন জনসভায় বা নির্বাচনের প্রচারে রাহুলকে দেখা গেছে সাধারণের সঙ্গে মিশে যেতে। রাহুলের সাধারণ জীবনযাপনকেও উদাহরণ হিসেবে তুলে ধরে কংগ্রেস নেতারা অনেক সময় মোদীর তুলোধনা করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বৈঠক শেষে চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যাচ্ছিলেন রাহুল-সনিয়া। কিন্তু মাঝপথে তাঁদের বিমান খারাপ আবহাওয়ার জন্য ভোপালে অবতরণ করতে বাধ্য হয়। পরে রাত ৯.৩০ নাগাদ ইন্ডিগো বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন রাহুল ও সনিয়া।
সোনিয়া-রাহুলের বিমান জরুরি অবতরণ করল ভোপালে, বৈঠক সেরে ফিরছিলেন দুই কংগ্রেস প্রধান