Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

নবী মহম্মদ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তপ্ত রাঁচি, সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন, আহত ১০

দ্য ওয়াল ব্যুরো: নবী মহম্মদ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে (Prophet Debate) উত্তাল দেশের বিভিন্ন জায়গা। নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতারের দাবিতে শুক্রবার থেকেই দেশের নানা প্রান্ত অশান্ত হয়ে উঠেছিল। রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুল

নবী মহম্মদ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তপ্ত রাঁচি, সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন, আহত ১০

শেষ আপডেট: 11 June 2022 02:58

দ্য ওয়াল ব্যুরো: নবী মহম্মদ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে (Prophet Debate) উত্তাল দেশের বিভিন্ন জায়গা। নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতারের দাবিতে শুক্রবার থেকেই দেশের নানা প্রান্ত অশান্ত হয়ে উঠেছিল। রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। শনিবারও অব্যাহত সেই ধারা। জানা গেছে, এই হিংসার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত ১০।

নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতারের দাবিতে উত্তাল রাঁচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি চালায়। তার আগে টিয়ার গ্যাসের শেল ফাটায়। তবে সংঘর্ষের মাত্রা ব্যাপক ছড়ায়। এই ঘটনায় প্রাণ যায় দুই জনের।

শুক্রবার থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে বিক্ষোভ। কোথাও বিজেপির অফিস লক্ষ্য করে হামলা। আবার কোথাও পুলিশকে ঘিরে করে চলে বিক্ষোভ। গতকাল জুম্মা নমাজের পর থেকেই রাঁচির একাধিক এলাকায় শুরু হয় বিক্ষোভ। দাবি, অবিলম্বে নূপুর ও নবীনকে গ্রেফতার করতে হবে।

পুলিশ সেই বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই সংঘর্ষেই দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০ জনেরও বেশি।

উচ্চমাধ্যমিকের নম্বর জানার আগেই অস্বাভাবিক মৃত্যু আকাশের! শোকের ছায়া দাসপুরে


```