Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

পরিবারের অমতে বিয়ে করার 'অপরাধে' অন্তঃসত্ত্বা তরুণীকে পুড়িয়ে মারল দুই কাকা!

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের অমতে তাঁরা পরস্পরকে বিয়ে করেছিলেন ভালবেসে। কিন্তু 'নিচু বর্ণের' ছেলের সঙ্গে এই বিয়ে নিয়ে চরম অশান্তি করেছিল মেয়েটির পরিবার। দাবি করেছিল, তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এই বিয়েতে। কিন্তু সেই সম্মান রক্ষা করার ম

পরিবারের অমতে বিয়ে করার 'অপরাধে' অন্তঃসত্ত্বা তরুণীকে পুড়িয়ে মারল দুই কাকা!

শেষ আপডেট: 8 May 2019 12:38

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের অমতে তাঁরা পরস্পরকে বিয়ে করেছিলেন ভালবেসে। কিন্তু 'নিচু বর্ণের' ছেলের সঙ্গে এই বিয়ে নিয়ে চরম অশান্তি করেছিল মেয়েটির পরিবার। দাবি করেছিল, তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এই বিয়েতে। কিন্তু সেই সম্মান রক্ষা করার মাসুল দিতে যে মেয়েটিকে আগুনে পুড়ে খুন হতে হবে, তা ভাবেনি কেউ। তা-ও আবার গর্ভবতী অবস্থায়! রবিবার, মহারাষ্ট্রের আহমদনগর শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে পারনার থানার অন্তর্গত নিঘোজ গ্রামের এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত নিহত তরুণী রুক্মিনী রানসিংহর দুই কাকা সুরেন্দ্র ভারতী ও ঘনশ্যাম ভারতী। তাদের গ্রেফতার করেছে পুলিশ। যদিও আর এক অভিযুক্ত, রুক্মিনীর বাবা রাম ভারতী এখনও পলাতক। স্ত্রী রুক্মিনীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তাঁর স্বামী মঙ্গেশ রানসিংহ। তিনি এখন পুণের হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় থানার পুলিশ অফিসার বিজয়কুমার বোরগদে বলেন, ‘‘রুক্মিনীর পরিবার আদতে উত্তরপ্রদেশের লোক। তাঁরা পাসি সম্প্রদায়ের। অন্য দিকে পেশায় রাজমিস্ত্রি মঙ্গেশ ছিলেন লোহার সম্প্রদায়ের। তাঁদের মধ্যে বেশ কয়েক বছরের প্রেম ছিল। গত বছর দেওয়ালির সময়ে পুণেতে গিয়ে বিয়ে করেন তাঁরা। সেই বিয়েতে অবশ্য মঙ্গেশের বাড়ির লোকের সায় ছিল। রুক্মিনীর পরিবারের আপত্তি ছিল। সে জন্যই এই বিয়ে হয়েছিল পুণের আলান্দিতে।" অভিযোগ, তার পর থেকেই ওই যুগলকে হুমকি দিতে থাকে রুক্মিনীর পরিবার। পারিবারিক সূত্রের খবর, গত ৩০ এপ্রিল রাতে সাংসারিক একটি বিষয় নিয়ে রুক্মিনী ও মঙ্গেশের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। রাগ করে বাপের বাড়ি চলে আসেন রুক্মিনী। দু’দিন পরে ফের নিজেই মঙ্গেশকে বলেন, তাঁকে বাপের বাড়ি থেকে নিয়ে যেতে বলেন তিনি। গত রবিবার রুক্মিনীকে আনতেই তাঁর বাড়ি নিঘোজ গ্রামে যায় মঙ্গেশ। সেখানে তিনি যাওয়ার পরে তাঁকে অপমান করতে থাকে রুক্মিনীর পরিবারের সদস্যরা। শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ। সে সময় রুক্মিনীর দুই কাকা তাঁদের গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়!

```