Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ফের কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে মারল মার্কিন পুলিশ, প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে পথেঘাটে

দ্য ওয়াল ব্যুরো: ফের কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ উঠল মার্কিন পুলিশের বিরুদ্ধে! এবার ঘটনাস্থল কলম্বাসের ওহিও। তথ্য বলছে, ডিসেম্বর মাসে আমেরিকায় এই নিয়ে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুন করল পুলিশ। এই ঘটনার পরেই আবার নতুন করে সমালোচনা ও প্রতিবাদের

ফের কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে মারল মার্কিন পুলিশ, প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে পথেঘাটে

শেষ আপডেট: 25 December 2020 02:04

দ্য ওয়াল ব্যুরো: ফের কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ উঠল মার্কিন পুলিশের বিরুদ্ধে! এবার ঘটনাস্থল কলম্বাসের ওহিও। তথ্য বলছে, ডিসেম্বর মাসে আমেরিকায় এই নিয়ে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খুন করল পুলিশ। এই ঘটনার পরেই আবার নতুন করে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে সে দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে। জানা গেছে, ঘটনাটি সোমবার রাতের। ৪৭ বছর বয়সি আন্দ্রে মরিস হিল তাঁর বাড়ির গ্যারেজে ছিলেন, কিছু কাজের জন্য। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আন্দ্রে বাঁ হাতে একটি মোবাইল ফোন ধরে আছেন, পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ডান হাতটি দেখা যায়নি।  তখনই ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ তাঁকে লক্ষ করে একাধিক গুলি চালায় বলে অভিযোগ। মারা যান আন্দ্রে। কলম্বাস পুলিশের তরফে জানানো হয়েছে, যে পুলিশ গুলি চালিয়েছেন, তাঁর নাম অ্যাডাম কয়। পুলিশ জানিয়েছে, অ্যাডাম ভেবেছিলেন আন্দ্রে মরিস তাঁর দিকে এগিয়ে আসছিলেন অস্ত্র হাতে। অ্যাডামকে মেরে ফেলতেন তিনি, তাই আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন অ্যাডাম। কিন্তু এটা খুব বড় ভুল হয়ে গেছে। শুধু তাই নয়, তথ্য বলছে, অ্যাডামের বিরুদ্ধে আগেও এরকম অতিসক্রিয়তার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আন্দ্রে মরিস নামের নিহত ওই কৃষ্ণাঙ্গের কাছে কোনও অস্ত্র ছিল না। এ মাসের চার তারিখেই সামনে এসেছিল ২৩ বছরের কৃষ্ণাঙ্গ তরুণ ক্যাসে। গুডসন হত্যার কথা। তিনি বড়দিনের ছুটিতে বাড়ি ফিরছিলেন, তাঁর হাতের স্যান্ডউইচকে অস্ত্র বলে ভুল করে গুলি চালিয়ে বসে পুলিশ। মারা যায় ক্যাসে। আবারও ঘটল একই ঘটনা। পরপর এই দুই হত্যার পরেই ফের 'ব্ল্যাক লাইভস ম্যাটার' পতাকা ও ব্যানার নিয়ে পথে নেমেছেন বহু প্রতিবাদী। জুন মাসে প্রথম শুরু হয় এ বিদ্রোহ। জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের গলায় হাঁটু চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছিল পুলিশ। সামনে আসে সে ভিডিও। এর পরেই অগস্ট মাসে ফের দেখা যায়, উইসকনসিনের কেনোশায় এক কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেককে পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর সাতটা গুলি চালায় পুলিশ। সেবার জেকব প্রাণে বাঁচলেও, আবারও আছড়ে পড়ে প্রতিবাদের ঝড়। কিন্তু এত প্রতিবাদ-বিক্ষোভে অশান্তির আগুন জ্বললেও কৃষ্ণাঙ্গদের সুরক্ষা যে এখনও সেই তিমিরেই, তা স্পষ্ট সাম্প্রতিক ঘটনায়। শাস্তি হিসেবে অ্যাডামকে সাসপেন্ড করা হয়েছে, তাঁর সার্ভিস ব্যাজ ও অস্ত্র জমা নিয়েছে পুলিশ দফতর। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ বিভাগে তিনি নিষিদ্ধ থাকবেন বলে জানা গেছে।

```