Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

লিটারে ২৫ পয়সা কমলো পেট্রোলের দাম, সামান্য স্বস্তিতে সাধারণ মানুষ

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এল বহু প্রতীক্ষিত একফালি স্বস্তি। সামান্য হলেও কমলো জ্বালানির দাম। লিটার প্রতি ২৫ পয়সা করে কমেছে পেট্রোলের দাম। ডিজ়েলের দাম কমেছে প্রতি লিটারে সাত পয়সা করে। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে এই নতুন নাম ধার্য হয়েছে। বে

লিটারে ২৫ পয়সা কমলো পেট্রোলের দাম, সামান্য স্বস্তিতে সাধারণ মানুষ

শেষ আপডেট: 26 October 2018 04:43

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এল বহু প্রতীক্ষিত একফালি স্বস্তি। সামান্য হলেও কমলো জ্বালানির দাম। লিটার প্রতি ২৫ পয়সা করে কমেছে পেট্রোলের দাম। ডিজ়েলের দাম কমেছে প্রতি লিটারে সাত পয়সা করে। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে এই নতুন নাম ধার্য হয়েছে। বেশ কয়েক মাস ধরে লাগাতার মূল্যবৃদ্ধির পরে চলতি সপ্তাহে এই নিয়ে কয়েক বারই হল, সামান্য করে হলেও দাম কমেছে জ্বালানির৷ ১৫ই অক্টোবর তেল কোম্পানির কর্তাদের সঙ্গে পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের পরেই তেলের দাম কমে সামান্য হারে৷ সেটাই কিছুটা স্বস্তি দিচ্ছে আম জনতাকে৷ বিশেষজ্ঞেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তারই প্রভাব পড়েছে দেশের বাজারেও। তার উপর আগামী চার নভেম্বর থেকে ইরানের তেল ব্যবসায় কিছু নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। এর প্রভাব সরাসরি এসে পড়বে অপরিশোধিত তেলের বাজারেও৷ ফলে বাড়তে পারে বিশৃঙ্খলা৷ অনিয়ন্ত্রিত দাম বৃদ্ধিতে অতিষ্ঠ হতে পারে সাধারণ মানুষ৷ সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যাবে, তা নিয়েই যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র।

```