Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রবিবার ভারত-পাক ম্যাচ ঘিরেও সংশয়, লাহোরে বাবরদের খেলা বন্ধ অন্য কারণে

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে রবিবার সুপার ফোরের ম্যাচে ভারত ও পাকিস্তানের (Pakistan Vs Bangladesh) খেলাও বন্ধ হয়ে যেতে পারে (Play stopped due to badlight failure)। এদিন কলম্বোর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সেদিনও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

রবিবার ভারত-পাক ম্যাচ ঘিরেও সংশয়, লাহোরে বাবরদের খেলা বন্ধ অন্য কারণে

শেষ আপডেট: 6 September 2023 15:01

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে রবিবার সুপার ফোরের ম্যাচে ভারত ও পাকিস্তানের (Pakistan Vs Bangladesh) খেলাও বন্ধ হয়ে যেতে পারে (Play stopped due to badlight failure)। এদিন কলম্বোর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সেদিনও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও বৃষ্টিতে খেলা দ্বিতীয়ার্ধে আর শুরুই করা যায়নি। ভারতীয় দল ব্যাটিং করলেও পাক ব্যাটাররা মাঠেই নামতে পারেননি (Pakistan Vs Bangladesh, Play stopped due to badlight failure)। যে কারণে একটা সময় পর্যন্ত অপেক্ষা করার পরে খেলা স্থগিত ঘোষণা করে দুটি দলকে এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়।

রবিবার ফের খেলা বাতিল হয়ে গেলে কী হবে, সেটি এশীয় ক্রিকেট কাউন্সিলের তরফে বলা হয়নি। যদিও জানা গিয়েছে, ওই ম্যাচগুলিতে সুপার ওভারের মধ্যে দিয়ে জয়-পরাজয় নিশ্চিত করা হবে।

এইসময় শ্রীলঙ্কায় বৃষ্টি হয়, তারপরেও এখানে খেলা দেওয়া নিয়ে বিতর্ক রয়েছে। কলম্বোর কোনও ম্যাচই বৃষ্টিতে শেষ করা যায়নি। তারমধ্যে বুধবার লাহোরে এশিয়া কাপের একটি ম্যাচ বাতিল হল অন্য কারণে।

লাহোরে খেলা চলছিল বাংলাদেশ ও পাকিস্তানের। বাংলাদেশ ৩৮.৪ ওভারে করেছিল ১৯৩ রান। বিনিময়ে পাক দল ৪৪/১ হয়ে যাওয়ার পরে স্টেডিয়ামের কিছু বাতিস্তম্ভের আলো নিভে যায়। সেইসময় অধিনায়ক বাবর আজম (৫) ও ইমাম উল হক (১৮) ব্যাটিং করছিলেন। কিন্তু বৃষ্টি নয়, মাঠের আলো নিভে যাওয়ায় খেলা বন্ধ হয়ে গিয়েছে।

পাক ব্যাটাররা নিজেদের ব্যাটিং প্র্যাকটিস কিছুতেই করে উঠতে পারছেন না। একমাত্র নেপালের বিপক্ষে ম্যাচে তারা পুরো ব্যাটিং করতে পেরেছিল। কিন্তু অন্য ম্যাচগুলোতে বৃষ্টি তাদের তাড়া করে ফিরেছে। এদিন মাঠের আলো নিভে যাওয়ায় বাবরদের হতাশ লেগেছে।

আরও পড়ুন: মোহনবাগান সুপার সিক্সে উঠলে ফের ডার্বি যুবভারতীতে


```