Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

জঙ্গি নেতার সঙ্গে এক মঞ্চে পাক মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : শনিবারই রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান আশ্বাস দিয়ে এসেছে, জঙ্গিদমনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  তার পরদিন রবিবার পাকিস্তানের এক মন্ত্রীকে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজ সৈদের সঙ্গে এক মঞ্চে বসে থাকতে দেখা গেল। সেই মন্ত্রী

জঙ্গি নেতার সঙ্গে এক মঞ্চে পাক মন্ত্রী

শেষ আপডেট: 1 October 2018 12:40

দ্য ওয়াল ব্যুরো : শনিবারই রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান আশ্বাস দিয়ে এসেছে, জঙ্গিদমনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  তার পরদিন রবিবার পাকিস্তানের এক মন্ত্রীকে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজ সৈদের সঙ্গে এক মঞ্চে বসে থাকতে দেখা গেল। সেই মন্ত্রীর নাম নুর উল হক কাদরি। তিনি ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতি সংক্রান্ত দফতরের মন্ত্রী। রবিবার ডিফা ই পাকিস্তান কাউন্সিল নামে এক সংগঠনের সভায় মন্ত্রীর পাশে হাফিজকে বসে থাকতে দেখা যায়। তাঁদের আসনের পিছনে এক ব্যানারে ভারতবিদ্বেষী স্লোগান লেখা ছিল। কাশ্মীরের তথাকথিত মুক্তি সংগ্রামকেও সমর্থন করে স্লোগান ছিল। শনিবার রাষ্ট্রসঙ্ঘে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা করা সম্ভব নয়। কারণ সেদেশে সন্ত্রাসবাদীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়।  আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছিলাম।  কিন্তু তাদের কার্যকলাপ দেখে কথাবার্তা বন্ধ করে দিতে হয়েছিল। রবিবার পাকিস্তানের এক মন্ত্রীকে যেভাবে হাফিজের পাশে বসে থাকতে দেখা গিয়েছে, তাতে ভারতের বক্তব্যই প্রমাণিত হল বলে পর্যবেক্ষকদের ধারণা। হাফিজ লস্কর ই তৈবা ও জামাত উদ দাওয়া নামে দুটি সংগঠনে নেতৃত্ব দেন।  ২০০১ সালে ভারতে সংসদ ভবনে হামলা, ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণ ও ২০০৮ সালে মুম্বইতে জঙ্গি হানায় তিনি জড়িত ছিলেন।

```