Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সাহারায় শিহরণ! মরু থেকে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ধেয়ে আসছে ধুলোর ঝড়, ছবি দেখাল নাসা

দ্য ওয়াল ব্যুরো: ধূসর রঙের কুয়াশা যেন। বিশাল তার আকার। ভয়ঙ্কর গতি। পৃথিবী পৃষ্ঠের পাঁচ হাজার থেকে ২০ হাজার ফুট উচ্চতা অবধি তার অবস্থান। সাহারা মরু থেকে এমনই এক বিধ্বংসী ধুলোর ঝড় আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্রমশই এগিয়ে যাচ্ছে আমেরিকার দিকে। ক

সাহারায় শিহরণ! মরু থেকে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ধেয়ে আসছে ধুলোর ঝড়, ছবি দেখাল নাসা

শেষ আপডেট: 21 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধূসর রঙের কুয়াশা যেন। বিশাল তার আকার। ভয়ঙ্কর গতি। পৃথিবী পৃষ্ঠের পাঁচ হাজার থেকে ২০ হাজার ফুট উচ্চতা অবধি তার অবস্থান। সাহারা মরু থেকে এমনই এক বিধ্বংসী ধুলোর ঝড় আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্রমশই এগিয়ে যাচ্ছে আমেরিকার দিকে। কমছে দূরত্ব। বাড়ছে গতি। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবী পৃষ্ঠে এই ধুলোর ঝড়ের ছবি তুলে পাঠালেন নাসার নভশ্চর। সাহারা এক বিশাল ধুলোর ঝড় তেড়ে আসছে এই ব্যাপারে আগেই সতর্ক করেছিল নাসার উপগ্রহচিত্র। আজ নভশ্চর ডগ হার্লে এই ঝড়ের অবস্থানের ছবি দেখিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন,আটলান্টিকের পশ্চিমভাগে এই ঝড় এখন অবস্থান করছে। সাহারা থেকে আটলান্টিক পেরিয়ে এর অভিমুখ সোজা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর উপকূলের দিকে। মহাকাশ থেকে এই ধুলোর ঝড়কে ধূসর কুয়াশার মতো দেখাচ্ছে। মনে হচ্ছে নীল সমুদ্রের উপরে চাপ চাপ কুয়াশা জমে আছে এবং প্রতিমুহূর্তেই তার অবস্থান বদলে যাচ্ছে। https://twitter.com/Astro_Doug/status/1274790774723547139?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1274790774723547139&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fhuge-saharan-dust-plume-seen-from-space-in-nasa-astronauts-pic-2250249 সাহারা মরু থেকে প্রতি বছরই এই সময় ধুলোর ঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয় আমেরিকা, মেক্সিকো। উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়ার আকাশেও পুরু ধুলোর আস্তরণ দেখা যায়। অনেক সময়েই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে। ২০১৪ সালে মধ্য আলজিরিয়া আর দক্ষিণ মরোক্কো এলাকা থেকে ধেয়ে আসা ধুলোর ঝড়ে দূষণ মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল ব্রিটেনে। দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ডস ও পূর্ব আঙ্গলিয়ার বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছিল রেড অ্যালার্ট। https://twitter.com/CIRA_CSU/status/1274025903220092930?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1274025903220092930&ref_url=https%3A%2F%2Fwww.cnn.com%2F2020%2F06%2F21%2Fweather%2Fsaharan-dust-tropical-forecast-hurricane-update-sunday%2Findex.html সাহারার এই ধুলোর ঝড়কে আবহবিজ্ঞানীরা বলেন সাহারান এয়ার লেয়ার (SAL) । গত সপ্তাহে পশ্চিম আফ্রিকায় এই ধুলোর ঝড়ের অবস্থানের কথা জানিয়েছিল নাসা। এখন প্রায় ৩০০০ মাইল পেরিয়ে এই ঝড় আটলান্টিক থেকে ক্যারিবিয়ান সাগরের দিকে ছুটে চলেছে। আবহবিদরা বলছেন, এই ঝড়ের তাণ্ডব দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে  এবং পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অংশে। https://twitter.com/NWSEastern/status/1274073027823763458?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1274073027823763458&ref_url=https%3A%2F%2Fwww.cnn.com%2F2020%2F06%2F21%2Fweather%2Fsaharan-dust-tropical-forecast-hurricane-update-sunday%2Findex.html ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, পৃথিবী পৃষ্ঠের ৫ হাজার থেকে ১০ হাজার ফুটের মধ্যে এই সাহারান এয়ার লেয়ার অবস্থান করছে। এর অভিমুখ পশ্চিমমুখী। শুকনো ধুলো ও বালু কণা বাতাসের তোড়ে প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছে। হাউস্টনের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রিপোর্ট বলছে, এই ধুলোর ঝড় ঢেকে দেবে মেক্সিকো উপকূলকে। হাঁপানি বা তীব্র শ্বাসকষ্ট সিওপিডি-তে ভোগা রোগীদের দ্রুত অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

```