ভেগানদের তীর্থে পাঠাবে নিরামিষ স্পেশাল ট্রেন! ভারতীয় রেলের ক্যাটারিংয়ে বড় বদল
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের (Indian Rail) ক্যাটারিং ব্যবস্থায় বদল আসতে চলেছে। কিছু কিছু বিশেষ ট্রেনে এবার থেকে মিলবে শুধুই 'সাত্ত্বিক' নিরামিষ খাবার (Food)। বিশেষত যে সমস্ত ট্রেনগুলি দেশের বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছে, সেই সমস্ত ট্রেনে এই খ
শেষ আপডেট: 14 November 2021 04:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের (Indian Rail) ক্যাটারিং ব্যবস্থায় বদল আসতে চলেছে। কিছু কিছু বিশেষ ট্রেনে এবার থেকে মিলবে শুধুই 'সাত্ত্বিক' নিরামিষ খাবার (Food)। বিশেষত যে সমস্ত ট্রেনগুলি দেশের বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছে, সেই সমস্ত ট্রেনে এই খাবার মিলবে বলে খবর। সম্প্রতি ভারতীয় রেলের সঙ্গে এই মর্মেই কথাবার্তা পাকা করেছে 'সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া'।
ভগবানপুরে ফের ‘খুন’ বিজেপি কর্মী! তীব্র চাঞ্চল্য এলাকায়
এই কাউন্সিলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, কিছু কিছু বিশেষ ট্রেনকে 'সাত্ত্বিক' সার্টিফিকেট দেওয়া হবে। সেই সমস্ত ট্রেনে মিলবে নিরামিষ খাবার। বিশেষত তীর্থস্থানগুলিতে সে সমস্ত ট্রেন যায় সেখানে এই খাবার চালু করা হবে। নিরামিভোজীদের তীর্থস্থানে যেতে আরও বেশি করে উৎসাহ দিতেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।
ভারতীয় রেলের ক্যাটারিং ও টুরিজম বিভাগ আইআরসিটিসি-র তরফে এই ব্যাপারে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। দিল্লি থেকে কাত্রা যায় বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে চেপে অনেকেই বৈষ্ণ দেবী মন্দিরে যান। সূত্রের খবর, এই ট্রেনকে সাত্ত্বিক সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখানে ভেগানদের খাবার মিলবে। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে এই সাত্ত্বিক সার্টিফিকেট উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সাত্ত্বিক কাউন্সিল। ভেজিটেরিয়ান কিচেনের একটি বইও আগামীকালই প্রকাশ করা হবে। আপাতত মোট ১৮টি ট্রেনে এই সাত্ত্বিক সার্টিফিকেট চালু করা হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'