Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পিজির উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করাতে এবার টাকা লাগবে না! কারা পাবেন এই সুবিধা

আমজনতার জন্যও খুলে গিয়েছিল ৩৫ কেবিন বিশিষ্ট এই ভিভিআইপি ওয়ার্ডের দরজা। এবার সরকারি উদ্যোগেই সেখানে চিকিৎসা হয়ে উঠতে চলেছে ক্যাশলেশ!

পিজির উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করাতে এবার টাকা লাগবে না! কারা পাবেন এই সুবিধা

শেষ আপডেট: 31 December 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম নামী হল পিজি হাসপাতাল। ভিভিআইপি থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই চিকিৎসা করাতে এই হাসপাতালে আসেন। এমনকী, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অস্ত্রোপচারের জন্য ভরসা রাখেন এই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের উপরেই। পিজি হাসপাতলেই রয়েছে, উডবার্ন ওয়ার্ড, যা একটা দীর্ঘ সময় পর্যন্ত পরিষেবা দিতে শুধুমাত্র রাজ্যের নেতা-মন্ত্রীদেরই। সরকারি হাসপাতাল হলেও সাধারণের সেখানে চিকিৎসা করানোর অনুমতি ছিল না। তবে সেই ব্যবস্থায় পরিবর্তন এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আমজনতার জন্যও খুলে গিয়েছিল ৩৫ কেবিন বিশিষ্ট এই ভিভিআইপি ওয়ার্ডের দরজা। এবার সরকারি উদ্যোগেই সেখানে চিকিৎসা হয়ে উঠতে চলেছে ক্যাশলেশ! 

স্বাস্থ্য দফতরেরর এমন পরিকল্পনার কথা আগেই জানা গিয়েছিল। তবে বছর শেষে তা কাজে পরিণত করে বাংলার সাধারণ মানুষকে একপ্রকার নববর্ষের উপহারই দিল সরকার। জানা গেছে, এখন থেকে পিজি হাসপাতালের এই ওয়ার্ডে ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন সরকারি কর্মচারী, পেনশনার ও তাঁদের পরিজনরা। সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা মিলবে বিনামূল্যেই। তবে তার বেশি টাকা খরচ হলে তা হাসপাতালের তরফে মেটানো হবে না। 

উডবার্ন ওয়ার্ড রূপসজ্জায় হার মানাতে পারে যে কোনও বেসরকারি হাসপাতালকেও। এখানকার ছোট এবং বড় সিঙ্গেল কেবিন, টুইন শেয়ারিং কেবিন অত্যাধুনিক বেড, সোফা দিয়ে সুসজ্জিত। কেবিনের সামনেই রয়েছে মার্বেল পাথরের ঢাকা টানা বারান্দা। রোগীর আত্মীয় পরিজনরা দেখা করতে গেলে বসতে পারবেন ব্রিটিশ আমলের আরাম কেদারায়। এখনও স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা মেলে না এই ওয়ার্ডে। 

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা মিললেও এখানে রোগীর স্পেশাল ডায়েট কিংবা আয়ার খরচ বহন করতে হবে রোগীর পরিবারকেই। হাসপাতালের তরফেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। তবে নিতান্তই হাসপাতালে তা পাওয়া না গেলে বাইরে থেকে আনানোর ব্যবস্থা করা যাবে। সে ক্ষেত্রে রিইমবার্সমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। তবে চিকিৎসার খরচ যদি ৫ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কর্তৃপক্ষকে সে কথা জানাতে হবে। উডবার্ন ওয়ার্ডেই ক্যান্সার রোগীদের জন্য রয়েছে কেমোথেরাপির ব্যবস্থা। তবে তার খরচ ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে আগাম অনুমতি নিতে হবে হাসপাতালের কাছ থেকে।


```