
শেষ আপডেট: 5 August 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জামুরিয়া থানা (police station) থেকে ফোন এসেছিল। তারপরেই উধাও হয়ে যাওয়া যুবকের ঝুলন্ত দেহ (Youth Body Rescued) মিলল বাড়ির কাছে একটি গাছ থেকে। শনিবার সকালে এই ঘটনায় তুমুল শোরগোল পরে জামুরিয়ার কুমারডিহা গ্রামে। বছর ২৩ এর ওই যুবকের নাম সুরজ বাউরি। পুলিশের বিরুদ্ধে অভিযোগে তুলে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ।
পরিবারের লোকজন জানান, শুক্রবার রাত আটটা নাগাদ তাঁর কাছে একটি ফোন আসে। সেই সময় সুরজ খাবার খাচ্ছিলেন। ফোনটা আসার পরেই খাবার না খেয়ে উঠে যান। তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল। তবে তা ঘরেই বিছানার উপর ফেলে চলে গিয়েছিলেন তিনি। পরে যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরে ফোন করে পরিবারের লোকজন জানতে পারেন ফোন এসেছিল জামুড়িয়া থানা থেকে।
শনিবার সকালে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকায় মানুষ। প্রায় চার ঘণ্টা পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বুঝিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
তবে সুত্রের খবর, গ্রামের এক তরুণী ও তাঁর দাদু সুরজের নামে থানায় অভিযোগ করতে গিয়েছিল। তারপরেই বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য ওই যুবককে ফোন করে থানায় ডাকা হয়। তবে ওই যুবকের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছিল তা জানা যায়নি।
তৃণমূলের সাংসদ টোলকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাঁর হয়ে ক্ষমা চাইলেন বিধায়ক