Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ট্রেলারের চাকা পিষে দিল স্ত্রীকে, ময়নাগুড়িতে বরাতজোরে বাঁচলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রেলারের চাকা পিষে দিল স্ত্রীকে। চাকার নীচে পড়েও বরাত জোরে প্রাণে বাঁচলেন স্বামী। ঘটনার পর তেতে ওঠে ময়নাগুড়ি (Maynaguri Accident) রোড সংলগ্ন রেলগেট এলাকা। ময়নাগুড়ি ভোটপট্টি এলাকার বাসিন্দা পার্থ বসাক বু

ট্রেলারের চাকা পিষে দিল স্ত্রীকে, ময়নাগুড়িতে বরাতজোরে বাঁচলেন স্বামী

শেষ আপডেট: 27 October 2022 12:47

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রেলারের চাকা পিষে দিল স্ত্রীকে। চাকার নীচে পড়েও বরাত জোরে প্রাণে বাঁচলেন স্বামী। ঘটনার পর তেতে ওঠে ময়নাগুড়ি (Maynaguri Accident) রোড সংলগ্ন রেলগেট এলাকা।

ময়নাগুড়ি ভোটপট্টি এলাকার বাসিন্দা পার্থ বসাক বুধবার রাতে তাঁর স্ত্রীকে নিয়ে মোটরবাইকে চেপে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। ময়নাগুড়ি রোড সংলগ্ন রেলগেট এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের তলায় পড়ে যায়। ট্রেলারের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁর স্ত্রী দীপা বসাক। হাতে চোট পেলেও কোনওমতে বেঁচে যান পার্থবাবু।

স্থানীয়রা পার্থবাবুকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। সেই সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এর জেরে যানজট সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানিয়েছেন, পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘিরে ময়নাগুড়ি রোড় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে তা মিটে যায়। ট্রেলারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

নেপালকে তৃণমূলে ডেকেছিলেন সমীর, ঝালদায় জোড়াফুলের বোর্ডকেই বিপদে ফেলে দিলেন মাহাতো


```