Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

বোর্ড জানেই না রাজ্যে কত বেসরকারি স্কুলের স্থায়ী অনুমোদন আছে! পর্ষদকে ভর্ৎসনা আদালতের

দ্য ওয়াল ব্যুরো: পর্ষদের অনুমতি ছাড়াই শহর কলকাতার বুকে ৩২ বছর ধরে চলছে একটি বেসরকারি স্কুল। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলার গেরোয় কলকাতার রিপন স্ট্রিটের সংশ্লিষ্ট ইংরেজি মাধ্যম স্কুলের ৩০০ জন ছাত্র-ছাত্রীর

বোর্ড জানেই না রাজ্যে কত বেসরকারি স্কুলের স্থায়ী অনুমোদন আছে! পর্ষদকে ভর্ৎসনা আদালতের

শেষ আপডেট: 11 September 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: পর্ষদের অনুমতি ছাড়াই শহর কলকাতার বুকে ৩২ বছর ধরে চলছে একটি বেসরকারি স্কুল। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলার গেরোয় কলকাতার রিপন স্ট্রিটের সংশ্লিষ্ট ইংরেজি মাধ্যম স্কুলের ৩০০ জন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন আটকে রয়েছে বলে অভিযোগ। সোমবার ওই মামলার শুনাতিতে পর্ষদকে (WBSEB) তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্ট।

মামলার পর্যবেক্ষণে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, “এঘটনা থেকেই স্পষ্ট বেসরকারি স্কুলের ওপর বোর্ডের (WBSEB) নিয়ন্ত্রণ নেই। বোর্ড জানেই না রাজ্যে কত বেসরকারি স্কুল স্থায়ী অনুমোদন আছে!”

জানা গিয়েছে, দশম শ্রেণির রেজিস্ট্রেশন পূরণের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। এদিকে মামলাকারীদের দাবি, স্কুলের নাকি অনুমোদন নেই। ফলে অথৈ জলে ৩০০ পড়ুয়া। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকা ২০১৭ সালে স্কুল থেকে অবসর নিলেও জীবিত থাকাকালীন পেনশন পাননি। সম্প্রতি ওই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই শিক্ষিকার স্বামী। ওই মামলার সূত্রেই সামনে আসে পর্ষদের অনুমতি ছাড়াই কলকাতা শহরের বুকে ৩২ বছর ধরে চলছে একটি ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুল। যা নিয়ে আগেই বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি।

আরও পড়ুন: মমতার মন্ত্রিসভায় রদবদল, বাবুল পর্যটন থেকে অচিরাচরিত শক্তি উৎসে, আগেই লিখেছিল দ্য ওয়াল


```