
শেষ আপডেট: 16 October 2022 11:00
দ্য ওয়াল ব্যুরো: স্বামী মারা গেছেন আগেই। একাই থাকেন স্ত্রী। অভিযোগ, রাত-বিরেতে নাকি একা একাই বাইরে বেরিয়ে যান তিনি। তাই 'দুশ্চরিত্র' (characterless) অপবাদ দিয়ে এক মহিলার মাথার চুল কামিয়ে দিয়ে (head shaved), কপালে ৪২০ লিখে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হল তাঁকে।
ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) জেলায়। নির্যাতিতা মহিলা ক্ষেমপুর জিপির কাণ্ডরণ বেদেপাড়ার বাসিন্দা। তাঁর নাম কাজলী বেদে। তাঁর স্বামীর নাম কুরবান বেদে। দম্পতির দুই মেয়ে রয়েছে। সূত্রের খবর, বছর দুয়েক আগে কাজলীর স্বামীর মৃত্যু হয়। তারপরেও সন্তানদের নিয়ে কাণ্ডরণে শ্বশুরবাড়িতেই থাকেন কাজলী।
কিন্তু মাস কয়েক আগে থেকেই কাজলীর বিরুদ্ধে একাধিক অপরিচিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। তাঁর শ্বশুরবাড়ি সূত্রে জানা গেছে, মাঝেমাঝেই রাত্রিবেলা একা একা বাড়ি থেকে বেরিয়ে যেতেন কাজলী। বেশ কয়েক দিন ধরেই এরকম ঘটনা লক্ষ্য করার পর বিষয়টি গ্রামের বাকি লোকজনকে জানান কাজলীর শাশুড়ি। এরপরেই গ্রামের মাতব্বররা সালিশি সভা বসান। তাঁরা ওই মহিলার উপর নজর রাখতে শুরু করেন।
এরপর কাজলী রাত্রিবেলা বাড়ির বাইরে যাওয়া মাত্রই তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তারপর সালিশি সভা বসানো হয়। তারপরেই মহিলার চুল কেটে কপালে ৪২০ লিখে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে।
ঘটনা জানাজানি হওয়ার পর খবর পায় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
‘দীর্ঘদিন পরে একটা ভালো রবিবার!’ আবু হেনা রনি সুস্থ হতেই পোস্ট উচ্ছ্বসিত মীরের