Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

রামেই ভরসা! বাঁকুড়ার সতীঘাটে রঘুপতির পুজো দিয়ে দিদির দূত হলেন তৃণমূল বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: রাম নবমী উপলক্ষে গতকাল রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। রাজনীতিকে দূরে সরিয়ে একইসঙ্গে ধর্মীয় উৎসবে মেতে উঠেছিলেন তৃণমূল ও বিজেপির বহু নেতানেত্রী। শুক্রবার, রাম নবমীর পরদিন তৃণমূল

রামেই ভরসা! বাঁকুড়ার সতীঘাটে রঘুপতির পুজো দিয়ে দিদির দূত হলেন তৃণমূল বিধায়ক

শেষ আপডেট: 31 March 2023 12:25

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: রাম নবমী উপলক্ষে গতকাল রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। রাজনীতিকে দূরে সরিয়ে একইসঙ্গে ধর্মীয় উৎসবে মেতে উঠেছিলেন তৃণমূল ও বিজেপির বহু নেতানেত্রী। শুক্রবার, রাম নবমীর পরদিন তৃণমূল আরও এক কদম এগিয়ে ভগবান রামের (Sri Ram) পুজো করে দিদির দূত কর্মসূচি শুরু করল। নতুন কাজের সাফল্য কামনায় রামের উপরেই ভরসা রাখলেন বাঁকুড়ার (Bankura) তালডাংড়ার তৃণমূল (TMC) বিধায়ক অরুপ চক্রবর্তী (Arup Chakraborty)।

শুক্রবার বাঁকুড়ায় দিদির দূত (Didir Doot) কর্মসূচি শুরুর আগে অনুগামীদের সঙ্গে নিয়ে বাঁকুড়ার সতীঘাটে হাজির হন অরুপ চক্রবর্তী। সতীঘাট এলাকায় ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি হনুমান ও রাম মন্দিরেও যেতে দেখা যায় বিধায়ককে। সেখানে ভক্তিভরে পুজো দেন তিনি। রাম কারও একার বা কোনও নির্দিষ্ট দলের নয়, তা বোঝাতেই কি রামমন্দিরে পুজো দেওয়া? সে কথা যদিও মানতে নারাজ অরুপ চক্রবর্তী।

অরুপবাবু বলেন, "যে কোনও ভাল কাজ শুরুর আগে রামের পুজো করা যায়। এখানে কাউকে বোঝানোর কিছু নেই। মন্দিরের পাশাপাশি সতীঘাট এলাকায় মসজিদ থাকলে সেখানেও যেতাম।" যদিও এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, "একসময় রামের নাম শুনলে তৃণমূল নেতারা রামনামকারীকে গ্রেফতার করাতেন। এখন সেই রামেরই চরণে পুজো দিতে হচ্ছে। এসব করে কিছু হবে না। মানুষ সব বুঝে গেছে।"

গত কয়েকবছর ধরেই রামনবমীকে কেন্দ্র করে এলাকায় এলাকায় শোভাযাত্রা করে আসছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই শোভাযাত্রাগুলিতে সর্বত্রই চোখে পড়ে বিজেপি নেতাদের। এবছরও তার অন্যথা হয়নি। বাঁকুড়ায় রামনবমীর শোভাযাত্রায় রীতিমত নেতৃত্ব দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। বিষ্ণুপুর, সোনামুখী ও বড়জোড়া এলাকায় শোভাযাত্রায় অংশ নেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও। এবার পাল্টা প্রচারে সেই রামেরই শরণাপন্ন হতে দেখা গেল তৃণমূল নেতাদের।

হাওড়া নিয়ে সেলিম: গেরুয়া বাহিনীর সঙ্গেই ছিল তৃণমূল, মুখ্যমন্ত্রী সেফ খেলছেন


```