
শেষ আপডেট: 17 July 2023 08:21
দ্য ওয়াল ব্যুরো: গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হয়েছে, পঞ্চায়েত ভোটে যে ৬৯৬টি আসনে পুনর্নির্বাচন হয়েছে, তার মধ্যে ৩৮০টিতে জিতে গিয়েছে বামেরা। কংগ্রেস (Congress) জিতেছে ১২২টি আসনে। আর বিজেপি (BJP) ৯১টি আসনে জিতেছে।
ওই পোস্টে দাবি করা হয়েছিল, পুনর্নির্বাচনে মাত্র ৬৫টি আসনে জিতে চতুর্থ হয়েছে তৃণমূল। কিন্তু সোমবার নির্বাচন কমিশন জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই পোস্টের দাবি ঝুটো।

দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তারা জিতেছে ১০৩টি আসনে। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তারা ৯১টি আসনে জিতেছে। আর বামেরা হয়েছে চতুর্থ। সিপিএম আসলে ১০ শতাংশেরও কম আসনে জিতেছে। তারা জিতেছে ৬২টি আসন। সেই সঙ্গে ২৬টি আসনে জিতেছেন নির্দলরা। আর অন্যান্যরা জিতেছেন ১০টি আসনে।

তৃণমূল সবার চেয়ে বেশি আসনে জেতায় অনেকেই বিষ্মিত নন। এবারও পঞ্চায়েত ভোটে সেটাই ধারা। তবে তাৎপর্যপূর্ণ হল, পুনর্নির্বাচনে বিজেপির তুলনায় অনেক বেশি আসনে জিতেছে বাম-কংগ্রেস। এই দুই দল মিলে ১৫৩টি আসনে জিতেছে। যা বিজেপির প্রায় দেড়গুণ।
ঘটনা হল, পুনর্নির্বাচনের ফলাফল নিয়ে বামেদের একাংশ যেমন সোশাল মিডিয়ায় পোস্ট শুরু করেছিল, তেমনই পাল্টা হিসাব দিতে শুরু করেছিল তৃণমূলের একাংশ। তারা দাবি করছিলেন, পুনর্নির্বাচনে তৃণমূল জিতেছে ৫৮২টি আসনে। আর বিজেপি ৪২টি আসনে জিতেছে। কিন্তু সেই হিসাবও ঠিক নয় বলে জানিয়েছে কমিশন।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল যে সব জায়গায় প্রতিরোধের মুখে পড়েছিল, সেখানেই পুনর্নির্বাচন হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দিনের শেষে অধিকাংশ আসনে শাসক দলই জিতেছে। কিন্তু এও দেখা যাচ্ছে, বিজেপির তুলনায় অনেক বেশি প্রতিরোধ গড়ে তুলেছে বাম ও কংগ্রেস। আসন সংখ্যার ফলাফলেও তা প্রমাণিত।
বিচারব্যবস্থা সম্পর্কে অভিষেকের মন্তব্য নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিকাশের, লিখিত চাইল আদালত